মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

When Madhur Bhandarkar Slept Through a Blockbuster  and Mahesh Bhatt Lost His Cool and abused him

বিনোদন | ঘুম থেকে তুলে মধুর ভাণ্ডারকরকে চূড়ান্ত গালিগালাজ মহেশ ভাটের, কারণ শুনলে চোখ কপালে তুলবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের একেবারে শুরুতে তখন মধুর ভান্ডারকর। দ্বিতীয় ছবি ‘চাঁদনি বার’ —তাব্বু আর অতুল কুলকার্নির তুখোড় অভিনয়ে তৈরি সিনেমা রিলিজ হয়েছে সবে। ছবি সুপারহিট, থিয়েটারের বাইরে হাউসফুলের হুড়োহুড়ি — আর পরিচালক? তিনি দিব্যি ঘুমোচ্ছেন নিজের ছোট্ট এক কামরার ছোট্ট ফ্ল্যাটে, ঠিক ফ্যানের নীচে, মাদুর পেতে!

 

ঠিক দুপুর দুটো নাগাদ বাজল ফোন। ওপারে কে? মহেশ ভাট! প্রথমেই জিজ্ঞেস করলেন, “ এখন তুই কোথায় রে?” মধুর কোনওরকমে ঘুমজড়ানো গলায় বললেন, “বাড়িতে আছি স্যার…” ব্যস! তারপরেই শুরু হল ঝড় — “তুই কি পাগল? তোর ছবি সুপারহিট! থিয়েটারে তোর ছবি নিয়ে হইহই পড়ে গিয়েছে আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওঠ, দৌড় লাগা! এরকম দিন বারবার আসে না রে জীবনে!”

 

 

গালির তোড়ে চোখ-মুখ এক্কেবারে খুলে গেল মধুরের! সঙ্গে সঙ্গে ছুট লাগালেন শহরের সিনেমা হলগুলোতে। কোথাও জায়গা নেই, দর্শক উল্লাসে ভাসছে — কিন্তু কেউ চেনেন না তাঁকে, কারণ তখনও তিনি বলিউডের ‘নো-বডি’। তবু সেই মুখগুলোর হাসি দেখে বুকের ভিতর একরাশ তৃপ্তি। একটা সিনেমা বদলে দিল তাঁর কেরিয়ার, তাঁর পরিচয়। তৎক্ষণাৎ ফোন ঘোরালেন মহেশ ভাটকে — “স্যার, ধন্যবাদ! আপনি না বললে এই ম্যাজিকটা হয়তো মিস করতাম!”

 

তবে গল্প এখানেই শেষ নয়।মধুর জানালেন, প্রথম দিন রেসপন্স দেখে তিনি ধরে নিয়েছিলেন সিনেমা হিট। কিন্তু পরের দিন একটা হলে গিয়ে দর্শকদের চুপচাপ মুখ দেখে মনে একটু সন্দেহ ঢুকেছিল। “হিট তো হল তো?”, নিজেকেই প্রশ্ন করেছিলেন তিনি।তারপরই বাজিমাত! তাব্বু ফোন করে মধুরকে বলেছিলেন, “স্যার, দেখুন আপনার ছবি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে! সব ডিস্ট্রিবিউটরের দল আমাকে ফোন করছে!”

 

সেই চাঁদনি বার’এর পর আর পেছনে তাকাতে হয়নি মধুরকে। পেজ ৩, ফ্যাশন, ট্র্যাফিক সিগন্যাল — একের পর এক সাহসী গল্প, আর বলিউড পেল এক নির্ভীক গল্পকার। তবে যেটা হয়তো সবাই জানে না এই ঝলমলে যাত্রার সূচনা হয়েছিল এক দুপুরের ঘুম, আর মহেশ ভাটের গালমন্দ দিয়েই!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া