মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

From Mother Mode to Movie Star: How Aditya Chopra Reminded Rani Mukherji of Her Stardom

বিনোদন | মেয়ে, মাতৃত্ব আর বড়পর্দায় ফেরা — অদিত্যের ঠেলায় জীবনের নতুন চিত্রনাট্য কীভাবে লিখলেন রানি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ২১ : ৪৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০১৪-র এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েছিলেন রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়া। আর ২০১৫-তেই জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা আদিরা। মাতৃত্বের পরে কার্যত অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন রানি। তবে রানির সেই থেমে যাওয়া সফরে নতুন ছন্দ এনেছিলেন স্বামী আদিত্য চোপড়া নিজেই।

 

“মেয়ের জন্মের পর মনে হয়েছিল, আমি ছাড়া আর কেউ মা হয়নি!”—এক সাক্ষাৎকারে বলেছিলেন রানি। “৩৭ বা ৩৮ বছর বয়সে আমার মা হওয়া। খুব দেরি করেই মা হয়েছি আমি। আর তাই মেয়েকে ঘিরে চারপাশ আমায় এমনভাবে গ্রাস করেছিল, যেন গোটা দুনিয়ার একমাত্র মা আমি!”—সোজাসাপ্টা স্বীকারোক্তি নায়িকার।

 

তবে এরপর তাঁর জীবন বদলাল স্রেফ আদিত্যের কথায়—“আমার স্বামী আমায় একদিন চোখে চোখ রেখে বললেন, ‘হ্যালো! তুমি রানি মুখোপাধ্যায়। তোমার মেয়ের নিজস্ব জীবন হবে। কিন্তু তুমি তোমার পরিচয় ভুলে যেতে পার না। তোমার ভক্তরা অপেক্ষা করছে।’ সেই কথাতেই আমি আবার অভিনয়ে ফিরলাম। তখন আদিরা ছিল মাত্র ১৪ মাসের, আর আমি করলাম ‘হিচকি’।”

 

একজন অভিনেত্রী হিসেবে নিজের আবেগ-অনুভবকেই কাজে লাগান বলে জানিয়েছেন রানি। বললেন, “বাবার অভাব বড্ড টের পাই। কিন্তু সেটা নিয়ে কাঁদতে বসি না, বরং কাজেই সেই শূন্যতা ভরাট করি। আর আদিরা খুবই খোশমেজাজি বাচ্চা। আমি যখন শুটিংয়ে থাকি, ও দিব্যি নিজেকে সামলে নেয়।”

 

গনগনে কেরিয়ার হলেও বরাবর নিজেকে নিভৃতে, আড়ালে রাখার ব্যাপারে যেমন সচেতন আদিত্য, তেমনই তাঁদের মেয়ে আদিরাকেও সব সময় সমাজ ও সংবাদ-দুই মাধ্যম থেকেই দূরে রেখেছেন দু'জনে। তাই তো আদিরার মুখ আজও প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, পর্দায় শেষবার রানি দেখা দিয়েছিলেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘মর্দানী ৩’-এর জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া