শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ২০ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ক্রিস হেমসওয়র্থ, স্যাম হারগ্রেভ, ঢাকা, চোখধাঁধানো অ্যাকশন, দম বন্ধ করে দেওয়া সব স্টান্ট এবং নেটফ্লিক্স। সবমিলিয়ে এককথায় ‘এক্সট্র্যাকশন’! বিশ্বজোড়া দর্শকের এই ছবি ঘিরে উন্মাদনা কম ছিল না! অ্যাকশন ও স্টাইলাইজেশনের উপর ভর করে সুপারহিট হয়েছিল নেটফ্লিক্সের এই ছবি। এই সিরিজের দ্বিতীয় ছবি সেই সাফল্যেরই উদাহরণ। তবে ‘এক্সট্র্যাকশন’-এ 'থর'-এর পাশাপাশি নজর করেছিলেন বলিউডের রণদীপ হুডা।
‘এক্সট্র্যাকশন’-এ মার্ভেল হিরো ক্রিস হেমসওয়ার্থ-এর সঙ্গে টানটান অ্যাকশন সিকোয়েন্সে সাড়া ফেলে দিয়েছিলেন রণদীপ হুডা। কিন্তু নিজের দেশে, বলিউডে, সেই পারফরম্যান্স যেন থেকে গেল উপেক্ষিত! সম্প্রতি এক সাক্ষাৎকারে রণদীপ স্পষ্টভাবেই বললেন, “বিদেশে তো সবাই ওই ছবিতে আমাকে দেখে প্রশ্ন করেছিল, ‘এই অভিনেতাটা কে?’ কিন্তু ভারতে কেউ কিছু বললই না! বলিউড থেকে টুঁ শব্দটি আসেনি। সংবাদমাধ্যম ছাড়া আর কেউ তো ‘এক্সট্র্যাকশন’-এ আমার পারফরম্যান্স নিয়ে কোনও কথা-ই বলল না।” এরপরেই বিস্ফোরক মেজাজে তিনি জানান, এই ছবিতে তাঁর সাফল্য দেখে ভয় পেয়েছিল বলিউডের বহু বাসিন্দা! তাঁর আরও যুক্তি যেখানে বলিউডের একাধিক অভিনেতা হলিউডের কোনও ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করলেও ঢাকঢোল পিটিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তা প্রচারে ব্যস্ত থাকে, সেখানে ‘এক্সট্র্যাকশন’-এর মতো ছবিতে তাঁর অভিনীত একটি গুরুত্বপূর্ণ চরিত্রটি নিয়ে কেউ কথা পর্যন্ত বলেনি .প্রশংসা তো দূর অস্ত!
রণদীপ জানান, এই ছবির সুবাদে আন্তর্জাতিকভাবে তিনি এতটাই প্রশংসিত হয়েছেন যে অনেকে তার আগের ছবিগুলোও খুঁজে দেখেছেন। আর সেই অ্যাকশন চরিত্রটা বেছে নেওয়াটাও ছিল একেবারে সচেতন সিদ্ধান্ত। অভিনেতার কথায় - “আমি চাইছিলাম‘এক্সট্র্যাকশন’-এ একটা অন্য ধরনের চরিত্র করতে। সাধারণভাবে ভারতীয়দের বিদেশে দেখা হয় ডাক্তার, ট্যাক্সি চালক বা কেরানি হিসেবে। আমাদের কখনওই ‘শক্তপোক্ত ভাবা হয় না। সেই ভাবনাটাই ভাঙতেই আমি থরের (ক্রিস হেমসওয়ার্থ) সঙ্গে লড়াইয়ের সুযোগটা লুফে নিই,” বলেন রণদীপ।
রণদীপ হুডা ‘এক্সট্র্যাকশন’-এ অভিনয় করেন 'সাজু রাভ' চরিত্রে, একজন প্রাক্তন প্যারা স্পেশাল ফোর্স অফিসার। এটি ছিল তার প্রথম হলিউড প্রজেক্ট, এবং প্রযোজক ছিলেন রুশো ব্রাদার্স– অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এবং ইনফিনিটি ওয়ার ছবি খ্যাত পরিচালক জুটি। বলিউডে নিজের সহ-অভিনেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়ার প্রসঙ্গে রনদীপ একবার বলেছিলেন, “আমি এসবের সঙ্গে অভ্যস্ত। হয়তো তাঁদের আমার অভিনয় ভাল লাগায়নি, শুধু অ্যাকশনটাই ভাল লেগেছে। তাই হয়তো চুপ ছিল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি