মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ১৯ : ২০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘স্যাম বাহাদুর’-এর পর ফের বড়পর্দায় গল্প বলতে ফিরছেন মেঘনা গুলজার। এবার গল্প আরও ধারালো, আরও গভীর—নাম ‘দায়রা’। মুখ্যভূমিকায় থাকছেন করিনা কাপুর খান এবং দক্ষিণী তারকা-অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।
এই ক্রাইম-ড্রামা থ্রিলারটি সামাজিক বাস্তবতা, অপরাধ, এবং ন্যায়বিচারের ধূসর অঞ্চলে ঘোরাফেরা করার পাশাপাশি আলো-ও ফেলবে। নিজের ২৫ বছরের বলিউড সফরপথে দাঁড়িয়ে এমন একটি ভাবনাচিন্তায় ভরপুর ছবির অংশ হয়ে রোমাঞ্চিত করিনা। অভিনেত্রীর কথায়,“ কেরিয়ারের ২৫ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ স্বপ্নপূরণের মতো। পৃথ্বীরাজের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করাও বিশেষ এক অভিজ্ঞতা হতে চলেছে। ‘দায়রা’ এমন এক ছবি, যা দর্শককে ভাবাবে, চ্যালেঞ্জ জানাবে।”
পৃথ্বীরাজ, যিনি সদ্য ‘এল ২: এমপূরণ’-এর মাধ্যমে মালয়ালম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছেন, এবার ফের ফিরছেন হিন্দি ছবিতে। তিনি বললেন, “গল্পটা শুনেই বুঝেছিলাম, এটা আমাকে করতেই হবে। আমার চরিত্রটির অনেকগুলো স্তর রয়েছে এবং দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবেই। মেঘনা গুলজারের সঙ্গে কাজ করা, করিনার সঙ্গে অভিনয় করা—এটা আমার কাছে নিঃসন্দেহে বড় সুযোগ।”
পরিচালক মেঘনা গুলজার বললেন, “ ‘দায়রা’ আমাদের সমাজ ও তার কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। সাদা-কালোর মাঝখানে লুকিয়ে থাকা ধূসর দিকগুলি নিয়ে কাজ করা ছিল একইসঙ্গে চ্যালেঞ্জিং এবং মজাদার। করিনা ও পৃথ্বীরাজ এই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলবেন বলেই বিশ্বাস।”
ছবির প্রযোজক সংস্থা জংলি পিকচার্স-এর কর্ণধার অমৃতা পাণ্ডের কথায়, “মেঘনার পরিচালনায় দায়রা তৈরি হচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। এমন গল্প বলার জন্য করিনা ও পৃথ্বীরাজ আদর্শ জুটি। ছবির চিত্রনাট্য এতটাই হৃদয়মথিত যে দর্শকদের মনে তা গভীর প্রভাব ফেলবে বলেই আমাদের বিশ্বাস।”
‘দায়রা’ ছবির সহ-চিত্রনাট্যকার মেঘনা গুলজার নিজে, যশ ও সীমা। ‘স্যাম বাহাদুর’-এর পর এটাই মেঘনার পরবর্তী পরিচালনা। ছবিটি অপরাধ, সমাজ, এবং ন্যায়বিচারের বদলে যাওয়া সংজ্ঞা নিয়ে গভীরভাবে প্রশ্ন তোলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি