শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৩২Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
সানির রাগ!
বড়পর্দায় সেই চেনা আগ্রাসী মেজাজে ফিরেছেন সানি দেওল। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাঠ’-এ, তিনি ধরা দিয়েছেন বলবীর সিং-এর চরিত্রে। জনগণের এক নায়ক, যে নিজের হাতে গ্রামে ন্যায়ের রায় দেন। এক সাক্ষাৎকারে বলিউড লাইফ-কে সানি দেওল জানালেন, কেন তিনি এমন চরিত্রই বেছে নেন, যেখানে রাগই হয় মূল আবেগ। সানির কথায়, “প্রত্যেকটা আবেগের নিজস্ব জায়গা আছে। আমি তখনই রেগে যাই, যখন সত্যিই কিছু বিরক্ত করে। আমার ছবির চরিত্রগুলোও ঠিক সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। দর্শক সেটাই মনে রাখে, আমি যখন রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করি, তখন নয়।” সানি আরও জানান, তিনি অভিনয়ে ‘স্পনটেনিটি’ অর্থাৎ স্বতঃস্ফূর্ততা রাখতে ভালোবাসেন। তাই তাঁর রাগের দৃশ্যগুলো এত বাস্তব লাগে।
ডাবল কার্তিক
কার্তিকের বক্স অফিস বাজিমাতের তালিকায় নতুন সংযোজন যেখানে একদিকে অনুরাগ বসুর পরিচালনায় একটি বিগ বাজেট ছবি আসছে, সেখানে পরপর ‘তু মেরি ম্যায় তেরা...’ ও ‘নাগজিলা’র মত দুটি মেগা প্রজেক্টে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে, প্রযোজকদের কাছ থেকে ৫০ কোটি টাকার অফার—কার্তিক যে এখন ইন্ডাস্ট্রির হট ফেভারিট, সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বস্ত সূত্রে খবর, নাগজিলা হতে চলেছে মানুষের সঙ্গে সাপের দ্বন্দ্ব নিয়ে তৈরি এক কমেডি থ্রিলার, যার মধ্যে কার্তিকের ডবল রোল ছবির ইউএসপি। শাহরুখের ‘জওয়ান’-এর মতই এখানে দু’টি চরিত্রের মাঝে থাকবে নায়ক-ভিলেনের দোলাচল, তবে সেইসঙ্গে থাকবে হালকা রসিকতার ছোঁয়া। পরিচালক মৃগদীপ সিং লাম্বার মতে, এই ছবি ‘ফুকরে’ সিরিজের থেকেও বেশি মজার হতে চলেছে।
‘ভুবন’-এর গৌরী
নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা গৌরী স্প্রাট-কে প্রথমবার প্রকাশ্যে নিয়ে এসেছিলেন আমির খান। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। এবার প্রথমবার এক অনুষ্ঠানে হাতে হাত রেখে ঢুকলেন তাঁরা। সম্প্রতি, চিনে ম্যাকাও ইন্টারন্যাশন্যাল কমেডি ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন আমির। সঙ্গে ছিলেন গৌরীও। ছবিশিকারীদের সামনেও গৌরীর হাত ধরেই ছিলেন 'ভুবন'। অনুষ্ঠানের মঞ্চে মজার ছলে দু'হাতের ভঙ্গিমায় হার্ট সাইনও দেখান তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি