মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ এপ্রিল ২০২৫ ১৭ : ৪৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’-এর ঐতিহাসিক সাফল্যের পর ফের বড় পর্দায় ফিরছেন পরিচালক স্যান্ডিপ রেড্ডি ভাঙ্গা। এবার তিনি হাত মিলিয়েছেন বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে — এক সুপার ইন্টেন্স কপ থ্রিলার ‘স্পিরিট’-এর জন্য। তবে এটা কিন্তু কোনও ফর্মুলা-পুলিশি ছবি নয়! বলিউড সূত্রে খবর, এই ছবিতে ভাঙ্গা বলিউডের পুরো কপ ঘরানার ছবির ব্যাকারণ-ই নাকি ওলটপালট করে দিতে চলেছেন।
‘স্পিরিট’ নিয়ে কাজ শুরু করেছিলেন অনেক আগেই, তবে চিত্রনাট্য লিখতেই সময় লেগে গিয়েছে ছ’মাসের বেশি। এক সূত্র জানিয়েছে, এটা কোনও সাদামাটা কপ থ্রিলার নয়! বরং এই ছবিতেই নাকি পুলিশি গল্পের ঘরানা পুরো ওলটপালট করে দিতে চান ভাঙ্গা! সেই সূত্র আরও জানিয়েছে, ‘স্পিরিট’-এর গল্পে এমন চমকে দেওয়া সব মোচড় আর বাঁক আছে, যা বলিউডে আগে কেউ দেখেনি। ছবির চিত্রনাট্য এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাস্টিংও চলছে পুরোদমে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরেই শ্যুটিং শুরু করবেন পরিচালক। ছবির প্রযোজক হিসেবে রয়েছেন ভাঙ্গা নিজে। সঙ্গ দেবেন ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গা।
প্রভাস বর্তমানে ‘রাজা সাব’ এবং ‘ফৌজি’ প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ করেই তিনি ঝাঁপাবেন ‘স্পিরিট’-এর দুনিয়ায়। শোনা যাচ্ছে, এই ছবির প্রায় সব স্টান্ট নিজেই করবেন প্রভাস, আর তার জন্যই পরিচালক তাকে ফিটনেস ট্রান্সফর্মেশনের পরামর্শ দিয়েছেন। প্রভাস নিজেও নাকি এই ছবি নিয়ে দারুণ উত্তেজিত। এই ছবির আরও বড় চমক, এর কাস্টিং। শুধু ভারতের নয়, আমেরিকা ও কোরিয়ার অভিনেতাদের নিয়েও চলছে কথাবার্তা। ছবির আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলারের স্বাদ আনার জন্যই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত।
উল্লেখ্য, ‘স্পিরিট’-এর কাজ শেষ হলেই, সন্দীপ রেড্ডি ভাঙ্গা হাত দেবেন ‘অ্যানিম্যাল পার্ক’-এর চিত্রনাট্যে, যেখানে ফের মুখ্যভূমিকায় থাকবেন রণবীর কাপুর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি