মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ এপ্রিল ২০২৫ ০০ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ফের বিস্ফোরক মুকেশ খান্না। ফের তাঁর অগ্নিবাণ ধেয়ে এল বলিপাড়ার দিকে। আরও ভাল করে বললে, বলিউডের দুই জনপ্রিয় মহারথীর দিকে - নাসিরুদ্দিন শাহ এবং শত্রুঘ্ন সিনহা।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুকেশ খন্না আবারও শিরোনামে—এবং যথারীতি, একেবারে তাঁর চিরপরিচিত অকপট মেজাজে। চার দশকের বেশি সময়ের কেরিয়ারে বহু দাপুটে তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। প্রায়শই সমাজমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আলোচনা ও বিতর্কের রাস্তা দেখান তিনি। দাবিও করেন পিলে চমকে দেওয়ার মতো। এবার যেমন তিনি মুখ খুললেন সহপাঠী নাসিরউদ্দিন শাহ এবং পুরনো সহকর্মী শত্রুঘ্ন সিনহা-র ব্যাপারে—আর সেই সব মন্তব্যে মিশে রইল ব্যঙ্গ আর কিছুটা তাচ্ছিল্যও!
সম্প্রতি, মুকেশ বলেন, “নাসিরুদ্দিন শাহ ছিল আমার ফিল্ম ইন্সটিটিউটের সহপাঠী। ও তখন সদ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে এসেছে। তো সেই সময়ে ও একবার আমায় বলেছিল, ‘মুকেশ, বলিউডের লোকজন এসব কী করছে বলো তো? গাছের পিছনে দৌড়চ্ছে, পাখি দেখাচ্ছে।’ আমি তখনই ভেবেছিলাম, ও এখন এসব বলছে বটে তবে ওই যখন মূলধারার ছবিতে অভিনয় করতে আসে, তখন কিন্তু ভারি মুশকিলে পড়বে।’ যাই হোক,পরে যখন ও ‘হিরো হিরালাল’ করল, তখন তো সব করল— গান, নাচ, সব!”
ব্যঙ্গ মেশানো সুরে তিনি আরও যোগ করেন, “নাসির তো আগে একগাল দাড়ি রাখত কারণ ও ভাবত, ওর চিবুকটা ছোট। পরে কিন্তু 'হিরো হিরালাল'-এর জন্য সব দাড়ি কমিয়ে ফেলল—কারণ একমাত্র চরিত্রের প্রয়োজনে ভাল অভিনয়টা করা তখন ওর কাছে প্রধান লক্ষ্য। অন্য কেউ হলে হয়তো এই আপোস করত না।”
এরপর মুকেশ-খোঁচা গেল শত্রুঘ্ন সিনহা-র দিকে। মুকেশ বললেন, “শত্রুঘ্ন তো সবসময় গলা চেপে কথা বলে। ওর ‘খামোশ’ শুনলেই বোঝা যায়, গলা থেকে আসছে, পেট থেকে নয়। আমি দুঃখিত, এটা বলতেই হচ্ছে—ওর সেই আইকনিক গলা আসলে রিয়েল নয়। ‘দোস্ত’ ছবিতেই শুধু ওর আসল গলার ব্যবহার ছিল। বাকি সময় একটাই কণ্ঠস্বর বজায় রেখে নিজের ইমেজ বানিয়ে নিয়েছিল—যা, অবশ্যই, ওর পক্ষে কাজ করেছিল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি