মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Badshah Blushes as Shilpa Hints at Tara Sutaria Crush on Indian Idol 15

বিনোদন | তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে বাদশা? শুনেছেন শিল্পার ইঙ্গিতপূর্ণ ‘টন টনা টন টন তারা'’ মন্তব্য?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ এপ্রিল ২০২৫ ২১ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর একটি মুহূর্ত এখন সমাজমাধ্যমে অন্যতম চর্চার কারণ। র‍্যাপার বাদশা এবং অভিনেত্রী তারা সুতারিয়া—এই দুই তারকার মধ্যে কি জমে উঠছে নতুন কোনও সম্পর্কের গল্প? নেটদুনিয়া এখন পুরো ‘সত্যান্বেষী’। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছোট্ট ভিডিও ক্লিপে যা ইঙ্গিত মিলছে, তাতে নেটিজেনরা ধরেই নিচ্ছেন—বাদশার মনে এখন চাঁদ নয়, স্রেফ তারা! 

 

ঘটনা ঘটেছে শো-এর সাম্প্রতিক একটি পর্বে, যেখানে বিচারক শিলপা শেঠি মজার ছলে বাদশা-র উদ্দেশ্যে একটি বোমা’ নিক্ষেপ করেন! তিনি বলেন—“বাদশা, শুনেছি আজকাল দিনেও নাকি আপনি তারা দেখছেন? আমি একটা গান উৎসর্গ করছি আপনাকে—‘টন টনা টন টন তারা... চলতি হ্যায় ক্যা নও সে বারা?’”

 

শিল্পার খোঁচায় এক লহমায় লজ্জায় লাল হয়ে যান বাদশা, নিজের হতচকিত চেহারা লুকোতে পারেননি তিনি। মিকা সিং প্রথমে কিছু বুঝতে না পারলেও, শ্রেয়া ঘোষাল আর বিশাল দাদলানি ঠিক বুঝে যান—গল্পটা ঘুরছে বাদশা ও তারা সুতারিয়ার চারপাশে।

 

এই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। সমাজমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, “ভাল মানুষ, সফল, ট্যালেন্টেড—তারা যদি রাজি থাকেন, তাহলে কেন নয়?” আরেকজন বলেছেন, “আহ! সবই রিয়্যালিটি শো-র নাটক।” কেউ আবার খোঁচা দিয়ে লেখেন, “স্ক্রিপ্টেড না হলে এরা শ্বাস-প্রশ্বাসও নেয় না!”

 

তবে সত্যিই কি কেমিস্ট্রি তৈরি হচ্ছে? নাকি এই সবই শো-এর ভাইরাল ফর্মুলা?

 

এই মুহূর্তে তারা সুতারিয়া সিঙ্গল। ২০২৩-এ আদার জৈনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। আদার পরে বিয়ে করেন তাঁর শৈশববন্ধু আলেখা আদবানিকে। নিজের বিয়ের বক্তৃতায় আদার নাকি তারার সঙ্গে সম্পর্ককে ‘টাইমপাস’ বলে উড়িয়ে দেন! এরপর থেকেই গুঞ্জন ছিল, তারা হয়তো অভিনেতা অরুণোদয় সিং-এর সঙ্গে ডেট করছেন—তবে এখনও কোনও নিশ্চিত তথ্য নেই।

 

আর এখন... বাদশার দিকে চেয়ে আছেন ‘তারা’? না কি উল্টোটা? সময়ই বলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া