মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mandira Bedi vs The Boys Club: The Untold Story of 2003 World Cup Commentary

বিনোদন | ‘তখনও ছিল পুরুষদের রাজত্ব, আজও আছে’— ক্রীড়া সম্প্রচারের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্দিরা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ এপ্রিল ২০২৫ ২১ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: টেলিভিশন হোক বা সিনেমা, ফ্যাশন শো হোক বা ক্রিকেটের মাঠ—মন্দিরা বেদী মানেই একটু অন্যরকম। 'আউট অফ দ্য বক্স।  ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে যখন তাঁকে সঞ্চালকের প্যানেলে দেখা গেল, তখন দেশজুড়ে শুরু হয়েছিল আলোচনা। তবে বাইরের দুনিয়া যতই প্রশংসায় ভাসাক, মন্দিরার অভিজ্ঞতা ছিল তার ঠিক উলটো—দুঃখের, বঞ্চনা আর আত্মসংশয়ের!

 

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ঘটনা প্রসঙ্গে মন্দিরা বলেন, “আমি উপেক্ষিত, অপমানিত বোধ করতাম। মনে হত আমি যেন অদৃশ্য, যেন আমার কথার কোনও দামই নেই। মনে হতো, আমি এখানে কী করছি?”

 

সে সময় ধারাবাহিক ‘শান্তি’ আর  ‘ডিডিএলজে’ ছবির জনপ্রিয় মুখ মন্দিরাকে আনা হয়েছিল খেলার মাঠে নতুন দৃষ্টিভঙ্গি আনার জন্য। কিন্তু মাঠে বসা 'ক্রিকেট কিংবদন্তিরা' তাঁর প্রশ্ন শুনতেন না, শুনলেও গুরুত্ব দিতেন না। অথচ মন্দিরার ভূমিকা ছিল সাধারণ দর্শকের মন থেকে আসা প্রশ্ন তোলার। কিন্তু সেই জায়গাটাও যেন বারবার কেড়ে নেওয়া হচ্ছিল তাঁর কাছ থেকে। তবে হাল ছাড়েননি তিনি। সঞ্চালনার দ্বিতীয় সপ্তাহেই সুর বদলাল। নিজেকে সামলে মন্দিরা বুঝলেন—এই চেয়ারে তিনিই উপস্থাপক, তিনিই প্রশ্ন করবেন, উত্তর না পাওয়া পর্যন্ত ক্রমাগত করতেই থাকবেন সেই প্রশ্ন।

 

 “যে প্রশ্নটা আমার মাথায় আসছে, সেটা দেশের লক্ষ দর্শকেরও প্রশ্ন হতে পারে। কাজেই আমি থামব না। কেউ উত্তর না দিলে আমি বারবার সেই প্রশ্ন করব, যতক্ষণ না উত্তর পাই। তখন থেকেই খেলাটা বদলাতে শুরু করল,” বললেন মন্দিরা।

 

এখন প্রশ্ন—দু’দশক কেটে গিয়েছে, ছবিটা কি বদলেছে? উত্তরটা মন্দিরার মুখেই পরিষ্কার—“বয়েজ ক্লাব তো তখনও ছিল, এখনও আছে। হ্যাঁ, কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু তৃণমূল স্টোরে জিনিসটা এখনও একই আছে। এখনো কেউ বাইরের হলে, নারী হলে—তাকে আলাদা চোখেই দেখা হয়। নিজেকে প্রমাণ করতে হয় বারবার। নিজেকে বিশ্বাস করতে হয়, না হলে কেউ ছেড়ে কথা বলবে না।”

 

ক্রিকেটের মঞ্চে নারীদের অস্তিত্ব আজও কতটা স্বীকৃত, কতটা আপোষহীন হতে পারে একজন ‘অচেনা’ মুখ—তা ২০০৩-এ দেখিয়ে দিয়েছিলেন মন্দিরা। আর ২০২৫-এ দাঁড়িয়েও তিনি জানিয়ে দিলেন—লড়াইটা এখনও শেষ হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া