মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Oscar winner directors Christopher Nolan and Quentin Tarantino are officially set to co-direct a movie

বিনোদন | কেরিয়ারের শেষ ছবি নোলানের সঙ্গে জুটি বেঁধে পরিচালনা টারান্টিনোর! এই টাইম ট্র্যাভেল থ্রিলারে থাকছেন কোন অস্কারজয়ী অভিনেতারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ এপ্রিল ২০২৫ ১৮ : ১৬Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: কেরিয়ারের মধ্যগগনেই বিশ্ববিখ্যাত হলিউড কোয়েন্টিন টারান্টিনো ঘোষণা করেছিলেন নিজের দশম ছবি পরিচালনার পর তিনি অবসর নিতে ইচ্ছুক। ‘জ্যাংগো আনচেইন্ড’, ‘কিল বিল’, ‘পাল্প ফিকশন’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর মতো জনপ্রিয় এবং অস্কারজয়ী ছবির পরিচালক টারান্টিনো। শোনা যাচ্ছে, কেরিয়ারের দশম তথা শেষ ছবি তিনি পরিচালনা করবেন আরও এক বিশ্বখ্যাত তথা অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে হাত মিলিয়ে!

 

হলিউডে জোর খবর, সেখানে  শুরু হতে চলেছে এক অভাবনীয় জুটির  অধ্যায়! দুই কিংবদন্তি পরিচালক —ক্রিস্টোফার নোলান ও কুয়েন্টিন টারান্টিনো একসঙ্গে হাত মিলিয়ে তৈরি করছেন একটি বাস্তব-মনস্তত্ত্বের রহস্যজালে মোড়া ক্রাইম থ্রিলার। নাম  'ইকোস ওফ ভায়োলেন্স'। গল্পের প্রেক্ষাপট সাতের দশকের লস অ্যাঞ্জেলস। সেই সময়ে এক নৈতিকভাবে দ্বিধাগ্রস্ত গোয়েন্দা একের পর এক খুনের তদন্তে নেমে আচমকা আটকে যায় এক টাইম লুপে।  বাস্তব, সময় আর স্মৃতির দোলাচলে এগোয় জটিল রহস্য। সময় আর বাস্তবের সীমারেখা ধুয়ে যায়, তৈরি হয় টানটান এক মনস্তাত্ত্বিক থ্রিল।

 

 

সূত্রের খবর, নোলান সামলাবেন ছবি ভিজ্যুয়াল আর জটিল টাইমলাইন—যেখানে থাকবে তাঁর সিগনেচার টাইম বেন্ডিং এলিমেন্ট। অন্যদিকে টারান্টিনোর হাতে থাকবে স্ক্রিপ্ট, সংলাপ ও চরিত্রের গভীরতা, সঙ্গে সত্তর দশকের দৃষ্টিনন্দন রেট্রো টাচ। সেই অদ্বিতীয় রেট্রো-স্টাইল—যা দর্শককে অতীতেও নিয়ে যায়, আবার বাস্তবেও গেঁথে রাখে। 

 

নোলানের ছবি মানেই, সেখানে বিশ্বের প্রথম সারির চর্চিত অভিনেতাদের ভিড়। টারান্টিনোর ছবি মানেও কম বেশি তাই। এ বারেও তার অন্যথা হচ্ছে না। ছবির দুই মুখ্যচরিত্রের প্রস্তাব পাঠানো হয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ক্রিশ্চিয়ান বেল, যা শোনামাত্রই দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আলোড়ন উঠে। ছবির অন্যান্য কাস্টও চমকে দেওয়ার মতোই—জোসেফ গর্ডন-লেভিট, মার্গট রবি ও ক্রিস্টফ ওয়াল্টজ। ব্যাকগ্রাউন্ড স্কোরে একসঙ্গে কাজ করবেন হ্যান্‌স জিমার ও লুডউইগ গোরানসন— অনুরাগীদের মতে, যা এক স্বপ্নের সাউন্ডস্কেপ অপেক্ষা করছে। ২০২৬-এর শেষ দিকে শুরু হবে এই ছবি শুটিং, ২০২৮-এ বড়পর্দায় এ ছবি মুক্তি পাবে ইউনিভার্সাল স্টুডিওস-এর ব্যানারে। তাই ইকোস ওফ ভায়োলেন্স কে বলাই যায় গল্প বলার দুই বিপরীত পদ্ধতির বিস্ফোরক সংমিশ্রণ।

 

অবসরের আগে টারান্টিনোর ফাইনাল মাস্টারস্ট্রোক!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া