মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | ইংল্যান্ডের রাজা চার্লস-কে ‘কেশরী ২’ কেন দেখাতে চান অক্ষয়? জয়দীপের ‘জুয়েল’ নাচ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ এপ্রিল ২০২৫ ১৭ : ৩১Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই:

অক্ষয়ের মুখে চার্লস-নাম! 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি কেশরী চ্যাপ্টার ২ ছবিটি হৃদয় দিয়ে জড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার।  প্রচারমূলক অনুষ্ঠানে এসে বললেন, “আমার দাদু নিজে সেই বিভীষিকা দেখেছিলেন। সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা তিনি আমার বাবাকে বলেছিলেন, আর বাবা আমাকে। ছোট থেকেই জানি—এই ইতিহাস কতটা বেদনার, কতটা সত্য। কিন্তু আজও আমাদের পাঠ্যবই আসল ঘটনা বলে না।” ব্রিটিশদের উদ্দেশ্যে তাঁর তীক্ষ্ণ মন্তব্য, “আমি ক্ষমা চাইতে বলছি না। ভিক্ষার ঝুলি নিয়ে আসিনি। শুধু চাই ওরা এই ছবিটা দেখুক। দেখলেই চোখ খুলে যাবে। এরপর ক্ষমা চাইবে কি না, সেটা ওদের মুখ থেকেই আপনা-আপনি বেরিয়ে আসবে।”

 


বিপদে জাভেদ! 

অভিনেতা ও কমেডিয়ান জাভেদ জাফরির টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই এই খবর জানালেন তিনি। সঙ্গে শেয়ার করলেন স্ক্রিনশট—যেখানে দেখা যাচ্ছে, এক্স-এ লগ ইন করতে গিয়ে তিনি পাচ্ছেন ‘ক্ষমা করবেন, আপনার  অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না’ বার্তা। জাভেদ লেখেন,“আমার এক্স-এ অ্যাকাউন্ট (@jaavedjaaferi) হ্যাক হয়েছে। যারা টুইটারে আমাকে ফলো করেন, তাঁদের কাছে অনুরোধ—এই নিরাপত্তা-ভাঙচুরের বিরুদ্ধে এক্স-এ রিপোর্ট করুন। সাড্ডা হক... অ্যায়থে রাখ!!” শুধু জাফেদ নন, সম্প্রতি গায়িকা শ্রেয়া ঘোষাল ও অভিনেত্রী স্বরা ভাস্করের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। 

 


জয়দীপের নাচ! 

‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস ’-এর গান ‘জাদু’ এখন নেটপাড়া কাঁপাচ্ছে! আশির দশকের গানের সেই অতিপরিচিত গন্ধমাখা বিট আর অন্যরকম গানের কথায় কোমর দুলিয়েছেন জয়দীপ আহলাওয়াত, সইফ আলি খান, কুণাল কাপুর ও নিকিতা দত্ত। তবে এই গানে বাজিমাৎ করে ফেলেছেন জয়দীপ নিজেই—অসাধারণ চার্ম আর দুরন্ত নাচের ভঙ্গিতে মন জয় করে নিয়েছেন দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জয়দীপের সঙ্গে তুলনা টেনে লিখেছেন ভিকি কৌশলের 'তওবা তওবা' নাচের ভঙ্গিকে।  কুক্কি গুলাটি এবং রাব্বি গ্রেওয়াল পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে, আগামী ২৫ এপ্রিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া