মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নেহা-টোনির সঙ্গে সম্পর্ক ভাঙলেন বোন সোনু! কী কারণে ভাই-বোনের মুখ দেখা বন্ধ করলেন গায়িকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৫ ১৬ : ১৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সম্পর্কে বিচ্ছেদ এখন জলভাত। বিনোদন জগতে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কিন্তু ভাই-বোন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ করাও এখন নতুন 'ট্রেন্ড'। এবার ভাই-বোনের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন নেহা কক্কর ও টোনি কক্করের বোন গায়িকা সোনু কক্কর। 

 

 

সমাজমাধ্যমে লিখলেন, ‘ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের বোন নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙে পড়েছি!’

 

 

সোনু কোক স্টুডিওতে বিশাল দাদলানির সাথে মাদারি ট্র্যাকে গলা মিলিয়ে পেয়েছিলেন পরিচিতি। সঙ্গে বোন নেহার সঙ্গেও জুটি বেঁধে কিছু গান গেয়েছেন তিনি। বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছে সোনু কক্করকে। এদিকে, কিছুদিন আগেও তিন ভাই-বোনের মধুর স্মৃতি উপচে পড়েছে তাঁদের আড্ডায়, সাক্ষাৎকারে। যখনই তিন মাথা এক হয়েছেন, অতীত ফিরে দেখেছেন তাঁরা। সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও ভিডিয়ো ঝলকের মাধ্যমে, কখনও নানা ছবিতে। বহুবার সংবাদমাধ্যমে কথা বলতে গিয়েও বার বার তাঁরা পারস্পরিক মানসিক নির্ভরতার কথা জানিয়েছেন।

 


তার মাঝে সোনুর এই পোস্ট এখন চর্চা চলছে সমাজমাধ্যমে। যা উসকে দিচ্ছে আরমান মালিকের ভাই, গায়ক আমাল মালিকের পোস্ট। যেখানে তিনি বাবা-মা ডাবু মালিক এবং জ্যোতি মালিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে সব সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিলেন। তারপর যদিও মুছে ফেলেছিলেন সেই পোস্ট। এক্ষেত্রেও শনিবার রাত পোহাতেই সোনু মুছে ফেলেছেন তাঁর পোস্টটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া