মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সুপারস্টার শাক্যজিৎকে নাকি বিয়ে করতে হবে আরশির! পরিস্থিতির চাপে পড়ে কি বিয়েতে রাজি হবে তারা? কীভাবে আদায়-কাঁচকলায় সম্পর্ক বদলাবে ভালবাসায়? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল দাসানি ১ স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো'র শুটিং ফ্লোরে।
পড়াকু নায়িকা
থমথমে ফ্লোর। সবার চোখেমুখে চিন্তার ছাপ। কারণ, ঘোর বিপাকে পড়েছে শাক্য। প্রচুর টাকা ক্ষতি হয়েছে তার ছবির। মুখ পুড়েছে বিনোদন জগতে। তাই বাড়ির লোকের ঘুম উড়েছে। চলছে একটানা সিন। এর মাঝেই ফ্লোরের এক কোনায় বসে স্ক্রিপ্ট মুখস্থ করছে পর্দার 'আরশি' ওরফে মোহনা মাইতি। এক্সপ্রেসশনের সঙ্গে হাত নেড়ে চলছে মুখস্থ পর্ব। পরীক্ষার পড়ার মতো দুলে দুলে স্ক্রিপ্ট পড়ছেন তিনি। কিছুক্ষণ পর জল খেতে বাইরে এলেন। দৃশ্যের জন্য এখন একেবারে প্রস্তুত মোহনা, তাই ফ্লোরের বাইরে পায়চারি শুরু। এভাবেই কি প্রতিটা দৃশ্যের প্রস্তুতি চলে? প্রশ্ন শুনে একটু লজ্জা পেলেন যেন। মোহনার জবাব, "হ্যাঁ। আসলে চেষ্টা করি সিনের মাঝে কোনও ভুল না করতে। তাই যতটা পারি মন দিয়ে স্ক্রিপ্টটা পড়ি। তখন কোনওদিকে তাকাই না। দৃশ্যটা মনে মনে ফুটিয়ে তোলার চেষ্টা করি।" 'আরশি'র মতো মোহনাও কি ডানপিটে? জোরে হেসে নায়িকার জবাব, "ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। স্কুলে ছেলেদের পেটাতাম। কিন্তু বড় হয়ে অনেক শান্ত হয়ে গিয়েছি।" আপনার চোখে সুপারস্টার কে? মোহনার ঝটতি জবাব, "দু'জন আছেন। দেবদা আর শাহরুখ খান।" তাঁদেরকে কাছ থেকে দেখলে কী প্রশ্ন করবেন? মোহনার কথায়, "আমি কিছু করার অবস্থায় থাকব না। হাঁ করে শুধু দেখব।" নিজের জবাবে নিজেই হেসে উঠলেন নায়িকা।
রুবেলের 'সুপারস্টার' কে?
এতক্ষণে ফ্লোরের থমথমে পরিবেশ কাটিয়ে বাইরে এলেন 'শাক্যজিৎ' ওরফে রুবেল দাস। কেমন লাগছে 'সুপারস্টার শাক্যজিৎকে'? মুচকি হেসে রুবেল বলেন, "নেহাত মন্দ নয়। তবে বড্ড দেমাক। রুবেলের কিন্তু এসব নেই। আমি একদম ছাপোষা।" তাহলে 'শাক্য'র সঙ্গে আপনার মোটেই মিল নেই? নায়কের জবাব, "না একেবারেই যে নেই, তা নয়। সুপারস্টার হওয়ার আগে শাক্য যে মানুষটা ছিল, আমি খানিকটা সেরকম। পরিবারের জন্য এই চরিত্রটার যে ভাবনা আছে, আমিও ঠিক তেমনই পরিবারকে ঘিরেই বাঁচি।" আপনার চোখে সুপারস্টার কে? "একজনই, উত্তম কুমার। সুপারস্টার বলতে ওঁর মুখটাই ভেসে আসে। আজও পর্দায় সাদা-কালো ছবিতে যখন উত্তম কুমারকে দেখি, চোখ ফেরাতে পারি না।" আরশির সঙ্গে ভাব কি হবে? জোরে হেসে রুবেলের জবাব, "ওরে বাবা! সে তো দূর কী বাত। কী থেকে কী হবে, তা বোঝা মুশকিল।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি