শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ এপ্রিল ২০২৫ ২১ : ২৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলার মামলায় মুম্বই পুলিশ সম্প্রতি বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছে। এই চার্জশিট থেকে ঘটনার রাতের পুরো ঘটনা পরিষ্কার হয়েছে। বিশেষ করে সেই রাতে করিনা কাপুর কোথায় ছিলেন এবং সইফের কী অবস্থা ছিল, তা চার্জশিটে স্পষ্টভাবে লেখা। এতে ১১১ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং ৪৮ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যার মধ্যে করিনা কাপুরের বিবৃতিও রয়েছে।
সমস্ত সাক্ষ্যপ্রমাণ এবং তদন্তের রিপোর্ট অনুযায়ী, ঘটনার আগের দিন, অর্থাৎ ১৫ জানুয়ারি অভিযুক্ত সইফের বাসভবনে অনুপ্রবেশ করেছিলেন। সিসিটিভ ফুটেজ বলছে, ভিতরে প্রবেশ না করলেও শরিফুলকে সদ্গুরু বাসভবনের আশপাশে দেখা গিয়েছিল। বিকেল ৩টে থেকে সন্ধে ৬.৪৫ মিনিট পর্যন্ত রেকি চালান। সন্ধে ৬.৫৯ মিনিটে তাঁকে ভারতী ভিলা ভবনে উঠতে দেখা যায়। পরে ভারতী অ্যাভিনিউ হয়ে সইফের বাড়িতে পা রাখেন।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হঠাৎ পাতৌদি পরিবারে ঢুকে পড়েন। করিনা তখন বাইরে ছিলেন। ফিরে এসে প্রথমে তাঁর বড়ছেলে তৈমুরের ঘরে যান। তাকে দেখে তিনি যান ছোট ছেলে জেহর ঘরে। দেখেন সে ঘুমোচ্ছে। তার আয়া বিছানার কাছে শুয়ে। করিনা এরপর নিজের ঘরে আসেন। তিনি এবং সইফ যখন ঘুমোতে যাবেন তখনই জেহর আয়া ছুটে এসে জানান, এক অপরিচিত ব্যক্তি ঘরে ঢুকে পড়েছেন। ভয় দেখিয়ে টাকা চাইছেন।
করিনা এবং সইফ দ্রুত ছোটছেলের ঘরে গিয়ে দেখেন, কালো টি-শার্ট পরা এক ব্যক্তি জেহর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, হাতে ধারালো অস্ত্র। ছেলেকে বাঁচাতে সইফ লোকটিকে বাধা দিতে গেলে তাঁকে ছুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন ওই ব্যক্তি। সদ্য পেশ করা চার্জশিট বলছে, ঘটনার অনুপাতে সইফ ও করিনার বয়ান প্রায় এক।
প্রসঙ্গত, এই হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ কোনও অপরাধ করেননি বলে আদালতে দাবি করেছেন। জামিনের আবেদন দাখিল করে অভিযুক্ত বলেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানোর জন্য কেবল ষড়যন্ত্র করা হয়েছে। যদিও অভিযুক্তর জামিনের আর্জি খারিজ করেছে বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি