মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ এপ্রিল ২০২৫ ০০ : ৩৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: তাঁর বহু বছরের স্বপ্ন ছিল ফেলুদা হিসাবে পর্দায় হাজির হওয়ার। সে স্বপ্নপূরণ না হলেও এবার ফেলুদা সিরিজে দর্শকের সামনে আসতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। চলতি মাসেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে। ফেলুদার ' রয়েল বেঙ্গল রহস্য উপন্যাস অবলম্বনেই তৈরি হবে এই সিরিজ। এই সিরিজের হাত ধরেই আরও একবার ফেলুদা, তোপসে এবং জটায়ু-র ভূমিকায় ফিরছেন ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। খবর, সিরিজের অন্যতম প্রধান চরিত্র মহীতোষ সিংহ রায়-এর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ!
আজকাল ডট ইন-এর কাছে এ খবরে সিলমোহর দেওয়ার পাশাপাশি জঙ্গল নিয়ে তাঁর এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন খোদ চিরঞ্জিৎ। যে অভিজ্ঞতায় তাঁর সঙ্গী ছিলেন মুনমুন সেন!
শিল্পী বললেন, “জঙ্গল আমার খুব প্রিয়। প্রথমে পাহাড়, তারপর জঙ্গল এবং এরপর সমুদ্রকে রাখব আমার পছন্দের তালিকায়। যাই হোক, আটের দশক সেটা। মুনমুন মানে মুনমুন সেনের সঙ্গে ‘অন্তরালে’ ছবির শুটিংয়ের জন্য ম্যাকলাস্কিগঞ্জে গিয়েছি। ঘন অথচ শুখা জঙ্গল। আমাদের শুটিংয়ের লোকেশনে একটা শুকিয়ে যাওয়া নদী ছিল। একেবারে শুকিয়ে গিয়েছিল। রুক্ষ হলেও অদ্ভুত সুন্দর পরিবেশ। জঙ্গল কিন্তু খুব গন। ছোট কোনও কুটিরও ছিল না আশেপাশে।
যাই হোক, একদিন শুটিংয়ের ফাঁকে আমি আর মুনমুন ঠিক করলাম একটু জঙ্গলটা নিজেদের মতো করে ঘুরে দেখব। যেমন ভাবা তেমন কাজ। আর সেদিনই হল বিপদ। হারিয়ে গেলাম জঙ্গলের মধ্যে। এদিকে বেলা পড়ে আসছে, ফেরার রাস্তা খুঁজে না পেলে বিপদ। একটা দিক ধরে চলি, আবার গুলিয়ে ফেলি। এমন করতে করতে হঠাৎ ওখানকার এক স্থানীয় মানুষকে দেখলাম জঙ্গলে। তিনি-ই শেষমেশ আমাদের পথ দেখিয়ে শুটিং লোকেশনে ফিরিয়ে এনেছিলেন। আজও ভুলিনি সেই দিন। তবে তারপরেও জঙ্গলের প্রতি মোহ আমার কাটেনি। এই সিরিজের শুটিংয়ের জন্যও উত্তরবঙ্গ যাচ্ছি...বেশ মজা হবে বলেই মনে হচ্ছে। দেখা যাক।”
কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই উদাত্ত গলায় প্রশংসা ভেসে এল শিল্পীর তরফে – “ভীষণ শিক্ষিত, নম্র একজন মানুষ। জঙ্গল-ও ভীষণ ভালবাসে। নিজে এই সিরিজের চিত্রনাট্য শোনা এসেছিল। ওর সঙ্গে আগেও ‘চ্যাম্প’ ছবিতে কাজ করেছি, সেখানে কমলেশ্বর অভিনয় করেছিল। ভাল লেগেছিল তখনই।”
সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর। ২১ এপ্রিল থেকে উত্তরবঙ্গে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি