মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১১ এপ্রিল ২০২৫ ০০ : ১৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: তাঁর বহু বছরের স্বপ্ন ছিল ফেলুদা হিসাবে পর্দায় হাজির হওয়ার। সে স্বপ্নপূরণ না হলেও এবার ফেলুদা সিরিজে দর্শকের সামনে আসতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। চলতি মাসেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে। ফেলুদার 'রয়েল বেঙ্গল রহস্য উপন্যাস অবলম্বনেই তৈরি হবে এই সিরিজ। এই সিরিজের হাত ধরেই আরও একবার ফেলুদা, তোপসে এবং জটায়ু-র ভূমিকায় ফিরছেন ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। খবর, সিরিজের অন্যতম প্রধান চরিত্র মহীতোষ সিংহ রায়-এর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ!
আজকাল ডট ইন-এর কাছে এ খবরে সিলমোহর দিলেন খোদ চিরঞ্জিৎ। সঙ্গে জানালেন, ফেলুদার ছবিতে তাঁর অভিনয়ের ইচ্ছে ছিল বহুদিনের। তাই ভাল যে লাগছে তা বলাই বাহুল্য। মহীতোষ সিংহ রায়-এর কথা উঠতেই নিজের পরিচিত ছন্দে শিল্পী বলে উঠলেন – “উপন্যাসটা তো আগেই পড়া ছিল একাধিকবার। এই চরিত্রটির মধ্যে যে বিভিন্ন স্তর রয়েছে, সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তার উপর বন-জঙ্গল আমিও ভালবাসি। আর মানিকদার গল্প... আমি বেশ আগ্রহ নিয়েই তাকিয়ে রয়েছি এই প্রজেক্টের দিকে।”
মহীতোষের মতো কোনও শিকারির সঙ্গে ব্যক্তিগত জীবনে মোলাকাত হয়েছে কি অভিনেতার? স্মিত হেসে জবাব এল – “ না, না। সেটা কখনও হয়নি। সাতের দশকের প্রথম দিকেই দেশে শিকার করা আইনত বন্ধ হয়ে যায়...না কোনও এরকম চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হয়নি।” এই প্রথম তাহলে ধূসর চরিত্রে চিরঞ্জিৎ? এবার খানিক সতর্কতার সঙ্গে যুক্তি সাজিয়ে শিল্পীর জবাব – “না, ধূসর কেন হবে? মহীতোষ তো বিরাট কোনও অপরাধ করেননি। আমার অন্তত তাই মনে হয়। হাতে ছোট থাকায় অন্যকে দিয়ে অনুলিখন করিয়েছে নিজের বই। সেটা কি অপরাধ? আর প্রশ্ন রইল, অন্যের করা শিকার নিজের নামে চালানোর। তখনকার আমলের অত বড় শিকারির বংশ, স্রেফ বংশ মর্যাদা রাখার জন্য সে এটা করেছিল। তবে, এর উল্টো পিঠটাও তো দেখা প্রয়োজন। নিজের সেক্রেটারি এবং তাঁর বন্ধুকে যতসম্ভব সাহায্য করেছে আর্থিকভাবে। সম্মান-ও দিয়েছে। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মহীতোষের নানান দিক রয়েছে। হ্যাঁ, এটা ঠিক সে সাদা চরিত্রের নয়। কিছু ভুল সে করেছে, কিছুটা অন্ধকার রয়েছে, কিন্তু দায়িত্বশীলতাও আছে। এটাই চরিত্রটাকে জীবন্ত করে তোলে। আমি আজ পর্যন্ত পর্দায় এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আর এই সিরিজে আমার দাদার ভূমিকায় সম্ভবত দীপঙ্কর দত্ত-কে দেখা যাবে।”
কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই উদাত্ত গলায় প্রশংসা ভেসে এল শিল্পীর তরফে – “ভীষণ শিক্ষিত, নম্র একজন মানুষ। জঙ্গল-ও ভীষণ ভালবাসে। নিজে এই সিরিজের চিত্রনাট্য শোনা এসেছিল। ওর সঙ্গে আগেও ‘চ্যাম্প’ ছবিতে কাজ করেছি, সেখানে কমলেশ্বর অভিনয় করেছিল। ভাল লেগেছিল তখনই।”
সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর। ২১ এপ্রিল থেকে উত্তরবঙ্গে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি