মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ এপ্রিল ২০২৫ ২৩ : ১৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: যখন শর্মিলা ঠাকুর ২০২৩-এ জানান তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। সেই সময় কেউ টেরও পাননি, বলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী এক ভয়াবহ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এবার প্রথমবারের মতো সেই অধ্যায় নিয়ে মুখ খুললেন তাঁর কন্যা, অভিনেত্রী সোহা আলি খান।
সোহা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বললেন,“অনেকের মতো আমাদের পরিবারেও কিছু কঠিন, কিছু কষ্টের সময় গিয়েছে। মা ছিলেন ভাগ্যবান—তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে একেবারে স্টেজ জিরোতে। কোনও কেমো, রেডিয়েশন কিছুই লাগেনি। অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছিল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ!”
অন্যদিকে, করণ জোহরের কফি উইথ করণ শো-তে সইফ আলি খানের সঙ্গে হাজির হয়ে শর্মিলা নিজেও বলেছিলেন, তিনি রকি ঔর রানি কী প্রেম কাহানি-র জন্য প্রস্তাব পেয়েছিলেন। শোনামাত্রই করণ জোহর বলেন, “শর্মিলাজি ছিলেন আমার প্রথম পছন্দ শবানা আজমির চরিত্রের জন্য। কিন্তু ওঁর স্বাস্থ্যের কারণে ওঁকে না বলতে হয়েছিল, আর সেটাই আমার একটা বড় দুঃখ।” এর জবাবে শর্মিলা ঠাকুর বলেন,“ওটা ছিল কোভিডের সবচেয়ে ভয়ংকর সময়। টিকা আসেনি তখনও। ক্যানসার হওয়ার পর আর একটা ঝুঁকি নেওয়ার মতো অবস্থা ছিল না।”
শর্মিলার এই সাহসিকতা ও সচেতন সিদ্ধান্ত আজ অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বলিউডে যেখানে অনেকেই রোগ-ব্যাধি লুকিয়ে যান, সেখানে তিনি তা স্বীকার করে নিয়েছিলেন মাথা উঁচু করে—নিঃশব্দে, দৃপ্তভাবে।
প্রসঙ্গত, ৮০-র গণ্ডি পেরিয়েও অভিনয়ে বিরাম নেই তাঁর। শর্মিলা ঠাকুর এখনও পুরোদমে কাজ করছেন সিনেমায়। এবার তাঁকে দেখা যাবে সুমন ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘পুরাতন’-এ, যার মুক্তি পেল শুক্রবার। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও ২০২৩ সালে মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘গুলমোহর’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবিটি জাতীয় পুরস্কারে জিতেছিল তিন-তিনটি বিভাগে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি