মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে পরকীয়ায় জড়িয়েছিলেন ওম পুরি! বিস্ফোরক মন্তব্য প্রয়াত অভিনেতার প্রাক্তনের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ এপ্রিল ২০২৫ ২১ : ৩১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: প্রয়াত অভিনেতা ওম পুরির নানা কেচ্ছা বলিউডের অন্দরে আজও চর্চায় থাকে। এবার প্রকাশ্যে এল অভিনেতার বৈবাহিক জীবনের অজানা কথা। ওম পুরির প্রথম স্ত্রী সীমা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের বৈবাহিক জীবনের জটিল অধ্যায় তুলে ধরেছেন।

 


এক সাক্ষাৎকারে সীমা জানান, তাঁর গর্ভাবস্থার মধ্যেই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওম। স্বামীর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে না পেরে সংসার ছেড়ে বেরিয়ে যান তিনি। কিন্তু তাঁদের অনাগত সন্তানেরও মৃত্যু হয়। জানা যায়, ওম পুরির সঙ্গে তাঁর জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 'সিটি অব জয়' ছবির শুটিং চলাকালীন নন্দিতা পুরির সঙ্গে সম্পর্কে জড়ান ওম। 

 

 

তিনি আরও জানান, তিনি যখন দিল্লিতে ছিলেন, তখন একদিন ফোনে ওম স্বীকার করেন যে, তিনি অন্য এক মহিলাকে ভালবাসেন। সীমা বলেন, "তখন অন্তঃসত্ত্বা ছিলাম। মন ভেঙে গিয়েছিল। এরপর আমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেয়। সেই চাপের কারণে, মাত্র ৫-৬ মাসের গর্ভাবস্থায় আমার সন্তানকে হারিয়েছিলাম। আমার দুঃখ এতদিন কারওর সঙ্গে ভাগ করে নিইনি। এমনকী বাবা-মায়ের কাছেও কখনও মনের অবস্থা প্রকাশ্যে আনিনি। সারাজীবন অপেক্ষা করেছি একদিন ক্ষমা চাইবে ওম। কিন্তু বেঁচে থাকতে কোনওদিন আমার কাছে মাথা নত করেনি ওম।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া