মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sharmila returns after 14 years and Priyanka Chopra can not stop gushing over Puratawn

বিনোদন | শেষবার পর্দায় শর্মিলা ঠাকুর? ‘পুরাতন’ দেখে প্রিয়াঙ্কার আবেগঘন ‘লাভ লেটার’!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১১ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সুমন ঘোষের পরিচালনায় ‘পুরাতন’কে আঁকড়ে ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর। পরিচালকের কথায়, “এই ছবিই সম্ভবত শর্মিলাজির শেষ ছবি” এক নিঃসঙ্গ মায়ের অতীত আঁকড়ে বেঁচে থাকার গল্প, যেখানে মুঠোফোন নয়,  সম্পর্কের গভীরতা, মান-অভিমান, স্মৃতি আর হৃদয়ের হাহাকার ছুঁয়ে যায় পর্দায়। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে সম্পর্কের নানান অলিগলি ধরে হেঁটে যাবেন দর্শকেরা। তবে এই ছবির সঙ্গে যুক্ত হল বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম! প্রথমবার বাংলা ছবির সঙ্গে কীভাবে যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া? 

 

 

‘পুরাতন’ ছবি দেখার অপেক্ষায় রয়েছেন বহু দর্শকেরা। কারণ ১৪ বছর পর বাংলা ছবিতে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। প্রসঙ্গত, ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন শর্মিলা ঠাকুর। বাংলা ছবি দিয়ে শুরুর পর এবার কি সেই বাংলা ছবির হাত ধরেই কেরিয়ার শেষ কাজ করতে চলেছেন তিনি? শোনা যাচ্ছে তেমনটাই। মুম্বইতে স্ক্রিনিং হওয়ার সময় উপস্থিত ছিলেন শর্মিলা-পুত্র সইফ আলি খান। সম্প্রতি, ভিডিও বার্তার মাধ্যমে ‘পুরাতন’-এর কলাকুশলীদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই বলি-তারকা। এবার তার সঙ্গে যুক্ত হল আরও এক নাম।

 

 

‘পুরাতন’কে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। পুরাতন এর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “এই গল্পের জন্য শুধুই প্রশংসা। টিমের প্রত্যেককে শুভেচ্ছা জানাই।”  শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, একাবলী খান্না সহ পরিচালক সুমন ঘোষকে ট্যাগ করেন প্রিয়াঙ্কা। বাংলা ছবির সঙ্গে সেভাবে যুক্ত না হলেও ‘গুন্ডে’ ছবির জন্য কেরিয়ারে কটা বাংলা যোগ আছে প্রিয়াঙ্কা চোপড়ার। তবে প্রথমবার কোনও বাংলা ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রশংসা শোনা গেল তাঁর মুখে। ছবি নির্মাতাদের মতে, ‘পুরাতন’ -এর গল্পের সঙ্গে বহু মানুষ-ই হয়তো কমবেশি জড়িয়ে রয়েছেন, তাই কোনও না কোনও ভাবে তাঁরা নিজেদের খুঁজে পাবেন এই ছবিতে।

 

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘পুরাতন’ যেন হয়ে উঠেছে অনেকের মনে পুরোনো কোনও চিঠি— ভুলে থাকা ভালবাসার ঠিকানা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া