মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ এপ্রিল ২০২৫ ১৮ : ১৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শেষ হতে হতেও যেন শেষ হচ্ছে না ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ বিতর্ক। এবার কৌতুকশিল্পী সময় রায়নার এই শো নিয়ে মুখ খুললেন শো-এরই আরেক শিল্পী অপূর্বা মুখিজা। ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত অপূর্বা সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে বিস্ফোরক দাবি করেছেন শো-এর প্রতিযোগীদের নিয়ে, যা ফের একবার উস্কে দিচ্ছে বিতর্কের আগুন।
প্রসঙ্গত, রণবীরের বিতর্কিত মন্তব্যের সঙ্গে ভাইরাল হয়েছিল অপূর্বার কিছু কথাও। নেটিজেনদের একাংশ তীব্র আক্রমণ করেন তাঁকেও। এমনকী তাঁকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ কৌতুকশিল্পীর। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি। ভিডিওতে অপূর্বা জানিয়েছেন, যখন প্রথমবার সময় রায়নার অনুষ্ঠানে যাওয়ার ডাক পান তখন মারাত্মক উৎসাহিত হয়ে উঠেছিলেন। সময় তাঁকে বিচারকের আসনে বসার অনুরোধ করেন। নেট প্রভাবীর দাবি, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করে শ্যুটিংয়ে অংশ নেন তিনি।
কিন্তু শ্যুটিং শুরু হওয়ার পরেই তাল কাটতে থাকে। অপূর্বার কথায়, একটানা প্রায় ছয় থেকে সাত ঘণ্টা চলতে থাকে শ্যুটিং। গোটা সময়টা তিনি হাস্যরসাত্মক কথা বলার চেষ্টা করছিলেন। কিন্তু একটানা অতক্ষণ হাস্যরসের কথা বলা কঠিন। তাই বেশ চাপে পড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত একটা সময় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। অপূর্বা বলেন, “একটি ছেলে ক্রমাগত আমার যোনি নিয়ে কথা বলতে থাকে।” সেই কথায় তিনি আঘাত পান। আর সেকারণেই মুখ ফস্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন অপূর্বা। ভিডিওতে এমনই দাবি করেছেন কৌতুকশিল্পী। তবে ভবিষ্যতে তিনি নিজের মন্তব্য নিয়ে আরও সচেতন হবেন বলেও জানান অপূর্বা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি