মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ এপ্রিল ২০২৫ ২১ : ১০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একদিকে ভোটের ময়দান, অন্যদিকে হঠাৎ আলোচনার কেন্দ্রে কঙ্গনা রানাউতেরমানালির বাড়ির ৯০,৩৮৪ টাকার বিদ্যুৎ বিল। অভিনেত্রী তথা রাজনীতিবিদের দাবির ভাষা ছিল সরাসরি, অভিযোগ ছিল বিস্ফোরক—“আমি ওই বাড়িতে থাকি না, তবু ১ লাখ টাকার বিল এসেছে! এই সরকার একটা নেকড়ের পাল!”
কঙ্গনার করা এহেন মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসে পাল্টা জবাব। গুজরাট সফরে থাকা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কঙ্গনার কথায় জল ঢেলে দেন - “ওঁর কথায় আমি কোনও গুরুত্ব-ই দিই না। উনি নিয়মিত এরকম মন্তব্য করেন।”
হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার স্পষ্ট করে দেন পুরো হিসাব। তাঁর বক্তব্য অনুযায়ী, ২২ মার্চ ২০২৫-এর বিলটি আসলে কঙ্গনার বাড়ির আগের বকেয়া ৩২,২৮৭ টাকা সহ জানুয়ারি-ফেব্রুয়ারির বিদ্যুৎ ব্যবহার ধরেই তৈরি।বাড়ির কানেকটেড লোড ৯৪.৮২ কিলোওয়াট, যা গড় গৃহস্থালি ব্যবহারকারীদের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। অক্টোবর-ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৮২,০৬১ টাকা বিল তিনি মেটান দেরিতে—১৬ জানুয়ারি ২০২৫-এ। এছাড়া, সদ্য বিতর্কিত জানুয়ারি–ফেব্রুয়ারির বিল মেটানো হয়েছে ২৮ মার্চ ২০২৫-এ। তাঁর আরও দাবি, কঙ্গনার অ্যাকাউন্টে ফেব্রুয়ারিতে ৭০০ টাকা সরকারি ভর্তুকি হিসাবেও দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রচারের দায়িত্বে থাকা নরেশ চৌহান আরও কড়া ভাষায় বলেন, “কঙ্গনার মন্তব্য আসলে নিজের সাংসদ হিসাবে ব্যর্থতা থেকে নজর ঘোরানোর কৌশল। তাঁর অভিযোগ ভিত্তিহীন, অতিরঞ্জিত, আলোচনার তোলার চেষ্টা।”
এই বিতর্ক চলাকালীনই, মান্ডির জরোল বিধানসভায় জনসভায় দাঁড়িয়ে কঙ্গনা ফের কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। পুরোনো কংগ্রেস সরকারের কেলেঙ্কারির খতিয়ান তুলে এনে জানালেন, ২জি থেকে শুরু করে কয়লা, পশুখাদ্য কেলেঙ্কারির কথা। পাশাপাশি মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন, “চাঁদের গায়েও দাগ থাকে, কিন্তু ওঁর (মোদী) গায়ে এক ফোঁটাও দাগ নেই।”
তবে বিদ্যুৎ বিতর্কে এখনও কঙ্গনার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক জবাব আসেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি