মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ০১ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একটা ছবি। ইনস্টাগ্রামে আপলোড। আর তাতেই শুরু সর্বনাশা জল্পনা—ফিরছে ‘হায়দার’ জাদু? তাব্বু, শাহিদ কাপুর আর বিশাল ভরদ্বাজ—এক ফ্রেমে। তিনজনের মুখেই রহস্য, তিনজনের চোখে আগুন। পোস্টে ক্যাপশন—“লকত-এ-জিগারস।” আর এতেই হইচই। নেটদুনিয়া বলছে—এই ছবির মানে কি ফিরছে হায়দার সেই বিখ্যাত টিম?
সাদা-কালো ফ্রেম। টেবিলের চারপাশে সবাই বসা, শুধু দাঁড়িয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ। পাশে তাব্বু। মাঝখানে শাহিদ কাপুর, যাঁর চোখ যেন গল্প বলে। আর এই ছবি ঘিরেই গুঞ্জন—‘গজালা’ কি ফিরছেন? তাব্বু ও ভরদ্বাজ মানেই এক অন্য ঘরানার ছবি, আর সেই ঘরানায় শাহিদ মানেই ম্যাজিক! ‘হায়দার’ আজও এক কাল্ট ক্লাসিক, এক সিনেম্যাটিক বিপ্লব। আর যদি সত্যি এ ত্রয়ী ফিরছে, তবে এটা হতে চলেছে ২০২৫ সালের সবচেয়ে বিস্ফোরক রিইউনিয়ন!
বিশাল ভরদ্বাজের পরিচালনায় নতুন অ্যাকশন সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে। সে ছবির নাম যদিও ঠিক হয়নি। কিন্তু এইমুহূর্তে ওই ছবি থেকেই ঝড় তুলেছে আরও একটা ব্যাপার—শাহিদ কাপুরের লুক! একটি পুলচেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে শাহিদ-কে। ধূসর বাথরোব, হাতজোড়া উল্কিতে ঢাকা, চোখে ঠান্ডা দৃষ্টি। এই লুকেই বাজিমাত।
কমেন্ট সেকশন ছেয়ে গিয়েছে হৃদয়-ইমোজি আর আগুনে প্রতিক্রিয়ায়। ছবির সঙ্গে ক্যাপশন “শুরু হল এক জাদুকরী সফর। সাজিদ নাদিয়াদওয়ালা প্রেজেন্টস, একটি বিশাল ভরদ্বাজ ফিল্ম—মুক্তি ৫ ডিসেম্বর ২০২৫।” এই ছবিতে রয়েছেন শাহিদ, তৃপ্তি দিমরি, নানা পটেকর ও রণদীপ হুডা!
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে শাহিদ ইনস্টাগ্রামে লেখেন— “নতুন বছর, নতুন চরিত্র, আগামী ছবি, কী করব যা আগে করিনি...নিজের মধ্যেই হারিয়ে গিয়েছি। কিন্তু যদি হারাতে না পারো, তাহলে নতুন কিছু আবিষ্কারও করা যায় না...”
‘দেবা’ ছবিতে তাঁর অন্ধকার, ভয়ংকর অথচ মানবিক চরিত্রের পর এবার তিনি যে “এডজি, নটি, নাইন্টিজ গ্যাংস্টার” মুডে ঢুকছেন, সে কথা নিজেই স্বীকার করেছেন। তবে এই তিনজন অর্থাৎ তাব্বু-শাহিদ-ভরদ্বাজ ফের একত্র হন তবে আশা করাই যায় দুরন্ত কিছু পারফরম্যান্স।একদিকে শাহিদের হাড়ভাঙা প্রস্তুতি, অন্যদিকে টাবুর রহস্যময় ফ্রেমে প্রবেশ। বিশাল ভরদ্বাজের এই কামব্যাক ছবি নিয়ে যে উত্তেজনা এখনই আকাশছোঁয়া, তাতে কোনও সন্দেহ নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি