মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kathakali meets courtroom: Akshay Kumar s bold new look fuels anticipation for Kesari 2

বিনোদন | আইনের মঞ্চে কথাকলি নেচে প্রতিশোধ— রইল ‘কেশরী চ্যাপ্টার ২’তে অক্ষয়ের নতুন লুক!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ০০ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এবারের যুদ্ধ রক্তের নয়, যুক্তির। তলোয়ারের নয়, আইনের। আর সেই যুদ্ধের মুখ হয়ে উঠলেন অক্ষয় কুমার, ‘কেশরী চ্যাপ্টার ২’-এ এক ইতিহাস-গড়া চরিত্র সি শঙ্করন নায়ারের ভূমিকায়। সদ্য মুক্তি পেল ছবিতে অক্ষয়ের নয়া লুক। নতুন লুকে অভিনেতাকে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের—চোখে গা-ছমছমে নাট্যদৃষ্টি, মাথায় কথকলির বিশাল শিরোভূষণ, শরীর জুড়ে ঐতিহ্যের আগুন!

 

ছবিটি পোস্ট করার পরই মুহূর্তে ভাইরাল। মাথায় চন্দনের টিকা, চোখে নাট্যশৈলীর দৃষ্টি, এবং মুখে ভারতের ইতিহাস রচনার শপথ। ছবিটি পোস্ট করার পাশাপাশি অক্ষয় লিখেছেন, “সি শঙ্করন নায়ার অস্ত্র ধরেননি। তিনি আইনের সাহায্যে লড়েছেন। তাঁর আগুন ছিল আত্মায়। ১৮ এপ্রিল নিয়ে আসছি সেই বিচারকক্ষের লড়াই, যা আমাদের ইতিহাসের বইতে কখনও লেখা হয়নি।”  অর্থাৎ সহজ করে বললে বোঝায়, এই গল্প শুধুই স্বাধীনতার লড়াই নয়—এ গল্প এক আদালতের, যে আদালতের কথা নেই কোনো পাঠ্যবইয়ে।এবং এই পোস্টের সঙ্গে সঙ্গে যে ‘কেশরী চ্যাপ্টার ২’-এর যুদ্ধঘণ্টার দামামা-ও দ্রুত লয়ে বাড়িয়ে দিলেন ‘খিলাড়ি’ তা বলাই বাহুল্য।

 

 

 

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আর মাধবন, অনন্যা পান্ডে। পরিচালনায় করণ সিং ত্যাগী, প্রযোজনায় করণ জোহর ও আদার পুনাওয়ালা। এইবার তলোয়ারের জায়গায় থাকছে তর্ক, আর কোর্টরুমই হয়ে উঠবে নতুন রণক্ষেত্র।

 

ছবিতে  অক্ষয় কুমার রয়েছেন কিংবদন্তি ভারতীয় উকিল সি. শংকরন নায়ার— সেই সাহসী আইনজীবী, যিনি এই ভয়ংকর হত্যাকাণ্ডের বিচার চাইতে ব্রিটিশ সরকারকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ ক্ষুরধার বুদ্ধিম্যান আইনজীবী নেভিল ম্যাককিনলি, যার ভূমিকায় রয়েছেন আর. মাধবন! এছাড়াও অনন্যা পাণ্ডে এক ব্রিটিশ ল স্কুলের ছাত্রীর চরিত্রে, যিনি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন! 

 

চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পাচ্ছে ‘কেশরী চ্যাপ্টার ২’ — যেখানে নাচও হয়ে উঠতে পারে বিপ্লবের ভাষা। ছবির পরিচালনায় করণ সিং ত্যাগী, প্রযোজনায় করণ জোহর, হিরু যশ জোহর, অরুণা ভাটিয়া এবং আদার পুনাওয়ালা। ছবি নির্মাতাদের দাবি, ‘কেশরী’-র পরে এবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সত্যের যুদ্ধ এ ছবি—রক্ত নয়, যুক্তির রণক্ষেত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া