মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

From Jadoo to Time Travel: Hrithik Roshan s Krrish 4 Promises a Cinematic Storm

বিনোদন | টাইম ট্র্যাভেল থেকে মারাত্মক ভিলেন— অতীত থেকে ভবিষ্যতের সময়পথ উল্টেপাল্টে এবার ইতিহাস বদলাবে কৃষ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ২৩ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘কৃষ ৪’-এর ঘোষণা হয়েছিল বছর ১২ আগেই। তবে এরপর নানা কারণে আটকে গিয়েছে ছবির কাজ। কিছুদিন আগেই ঘোষণা করে পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হৃতিক রোশন। ‘কৃষ ৪’-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। এই ছবি প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলাবেন রাকেশ রোশন এবং যশ রাজ ফিল্মস। বলাই বাহুল্য, এটাই হতে চলেছে হৃতিকের কেরিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী প্রোজেক্ট।

 

 

বলিউডের এই সুপারহিরো এবার মার্ভেলের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে চলেছেন। শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’–এর ছবির মূল গল্প দানা বেঁধেছে টাইম ট্র্যাভেল নিয়েই - যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের টাইমলাইন ধরে ধরে পৌঁছে যাবে এক মারাত্মক শত্রুর মোকাবিলায়। নির্মাতাদের আশা, গল্পের মোড় এবং ভিজ্যুয়াল স্কেলের দিক থেকে এই  ছবি দর্শককে মনে করাবে মার্ভেল সুপারহিরো অ্যাভেঞ্জার্স  সিরিজের অন্যতম দুই সেরা ছবি ইনফিনিটি ওয়ার , এন্ডগেম-এর –এর মতো ব্লকবাস্টারদের সঙ্গে! কিন্তু অ্যাকশন আর ভিএফএক্স-এর উপর যতই চড়া বাজি ধরা হোক না কেন, ছবিরর গল্পের পরতে পরতে কিন্তু থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন। ‘কৃষ ৪’ ঠিক সেই ভারসাম্য রাখবে—যেখানে কল্পবিজ্ঞানের হাই-টেক ঝলক আর হৃদয়ের গল্প হাত ধরাধরি করে হাঁটে।

 

 

এই ছবির হাত ধরেই ফিরছেন 'কৃষ সিরিজের পুরনো জনপ্রিয় মুখ—প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, বিবেক ওবেরয়। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ হিসাবে ঢুকতে পারেন নোরা ফতেহি। পাশাপাশি বলিপাড়ার অন্দরে জোর জল্পনা—এই ছবিতে হৃতিক রোশন নাকি থাকবেন তিনটি চরিত্রে— রোহিত, কৃষ এবং খলনায়ক! যদিও তারকার টিম এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু ভক্তদের উত্তেজনা তাতে কমেনি এতটুকুও।

 


উল্লেখ্য, এখনও পর্যন্ত বেশ কয়েকবার চিত্রনাট্য পাল্টেছে ‘কৃষ ৪’-এর। বর্তমানে হৃতিক ব্যস্ত রয়েছেন ‘ওয়ার ২’–এর শ্যুটিংয়ে। সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরের মাঝামাঝি সময়েই শুরু হবে এই ছবির শুটিং—মুম্বই থেকে ইউরোপের নানান দেশ পর্যন্ত বিস্তৃত আলাদা আলাদা লোকেশনে।

 

এককথায়, ‘কৃষ ৪’ স্রেফ আর উঞ্চতা বলিউডি ছবি নয়—এটা হতে চলেছে ভারতের নিজস্ব সুপারহিরো ইউনিভার্সের সূচনা, যার প্রতিটা মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা, সময়ের সঙ্গে দৌড়, আর হৃদয়মথিত আবেগ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া