মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ২৩ : ০৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মঞ্চে রাজনীতি নিয়ে ঠাট্টা-তামাশা করেই যিনি বিখ্যাত, সেই কৌতুকশিল্পী কুণাল কামরার দিকেই এবার চোখ রাখল ভারতের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি শো, বিগ বস! সলমন খানের সঞ্চালনা করা এই শো-তে অংশ নেওয়ার জন্য নাকি সরাসরি প্রস্তাব গিয়েছিল কুণালের কাছে—আর তার জবাবে যা বললেন, তা এখন ভাইরাল সমাজমাধ্যমের পাতায়।
ইনস্টাগ্রামে একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে কুণাল জানিয়েছেন, এক কাস্টিং ডিরেক্টর তাঁকে প্রস্তাব দিয়েছিলেন ওই শো-তে অংশ নেওয়ার। সেই বার্তায় লেখা ছিল— “ ‘বিগ বস’-এর এই সিজনের কাস্টিং আমি হ্যান্ডল করছি। আপনার নাম এসেছে, কারণ মনে হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে দারুণ দারুণ জমিয়ে দেবেন। জানি হয়তো ভাবনাতেও ছিল না, কিন্তু এটা এমন একটা ‘উন্মাদ’ প্ল্যাটফর্ম যেখানে আপনার আসল সত্তা তুলে ধরতে পারবেন, বিশাল একটা দর্শকগোষ্ঠীর হৃদয় জিতে নিতে পারবেন।” কিন্তু সেই প্রস্তাবের পাল্টা জবাবে কুণালের কড়া খোঁচা – “এখানে যাওয়ার থেকে মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অনেক বেশি পছন্দ করব...”ইনস্টাগ্রামের স্টোরিতে এই বার্তার স্ক্রিনশট পোস্ট করার পাশাপাশি তার সঙ্গে সলমন খান অভিনীত ‘রাধে’ ছবির গানও যোগ করেন, যা স্পষ্টতই সলমন খান-কে তাঁর কটাক্ষ।
তবে এখানেই থেমে নেই বিতর্ক। বর্তমানে পুলিশের নজরে রয়েছেন কুণাল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে মঞ্চে করা মন্তব্যের জেরে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে পুলিশি অভিযোগ, মামলা করা হয়েছে মানহানির। এই ঘটনার পরেই, কুণাল দাবি করেন, তিনি অন্তত ৫০০টি খুনের হুমকি পেয়েছেন! এবং খানিক বাধ্য হয়েই মুম্বই ছেড়ে পালিয়ে গেছেন নিজের রাজ্য তামিলনাড়ুতে। সেখান থেকে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মুম্বই পুলিশ থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদায় করেছেন।
সম্প্রতি, বুক মাই শো -এর বিরুদ্ধেও মুখ খোলেন কুনাল। অভিযোগ, সেই টিকিট বুকিং সংস্থার অ্যাপ নাকি তাঁর শো ডিলিট করে দিয়েছে। কুণালের অভিযোগের পাল্টা জবাবে ওই সংস্থার তরফে জানানো হয়, “তাদের সম্পর্কে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে।”
একদিকে বিগ বস-এর প্রস্তাব, অন্যদিকে রাজনীতির কাঁটাতার—কৌতুক আর বিতর্কের কাঁটাতারের মাঝখানে দাঁড়িয়ে আপাতত দাঁড়িয়ে কামরা। তবে এই যুদ্ধ যে তিনি থামাতে অথবা হারতে রাজি নন, তা কিন্তু স্পষ্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি