মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan and Kajol s famous DDLJ Iconic Love Scene Now a Statue in the Heart of London

বিনোদন | শাহরুখ-কাজলের মূর্তি বসছে লন্ডনের বুকে! রানির দেশে ঠিক কোথায় গেলে দেখতে পাবেন ‘রাজ-সিমরন’কে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ২১ : ৩৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় সিনেমার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত! শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ)’ হতে চলেছে প্রথম ভারতীয় ছবি, যার মূর্তি স্থাপন হচ্ছে লন্ডনের বিখ্যাত লিসেস্টার স্কোয়ারে।

 

ছবিতে রাজ-সিমরনের একটি আইকনিক মুহূর্তের ভঙ্গিমার ব্রোঞ্জের মূর্তি বসছে এই বসন্তেই, ‘সিনস ইন দ্য স্কোয়্যার মুভি ট্রেইল’-এর অংশ হিসাবে। বলিউডের এই চিরসবুজ ভালবাসার গল্প এবার জায়গা করে নিচ্ছে হ্যারি পটার, মি. বিন, মেরি পপিনস-এর পাশে—একেবারে সিনেমার আন্তর্জাতিক মানচিত্রে!

 

আয়োজক সংস্থা ‘হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালিয়েন্স’ জানিয়েছে, ‘ডিডিএলজে’-র এই সম্মান ৩০ বছর পূর্তির শ্রদ্ধাঞ্জলি। ছবির অনেক দৃশ্যেই দেখা গিয়েছিল ছিল লন্ডনের টাওয়ার ব্রিজ, কিংস ক্রস স্টেশন, হাইড পার্ক এবং লিসেস্টার স্কোয়ারে। এবার সেই প্রেমের শহরে প্রেমের ইতিহাসও লেখা হল। "শাহরুখ-কাজল আন্তর্জাতিক সিনেমার কিংবদন্তি। ডিডিএলজেশুধু বলিউড নয়, বিশ্বের অন্যতম সফল সিনেমা। এই ছবিতেই প্রথমবার লেস্টার স্কোয়ারের দৃশ্য ছিল। মূর্তিটি শুধু বলিউডের নয়, লন্ডনের বৈচিত্র্যকেও উদ্‌যাপন করছে। তাই এই মূর্তি বৈচিত্র্য আর সিনেমার মিলন ঘটাবে," —বললেন সংস্থার ডেপুটি চিফ মার্ক উইলিয়ামস। যশরাজ ফিল্মসের অন্যতম কর্ণধার অক্ষয় উইধানি বলেন— “যখন ডিডিএলজে মুক্তি পায়, তখনই এ ছবি বলিউডকে বিশ্বের মানচিত্রে বোটে সক্ষম হয়েছিল। তাই এই ব্রোঞ্জ মূর্তি শুধু সম্মান নয়, এটা একটি সাংস্কৃতিক সেতুবন্ধন আজও সেই প্রেমের গল্প মানুষ বিশ্বাস করে।” 

 

এ ছবির শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক আর হর্সগার্ডস অ্যাভিনিউ-র মতো একাধিক স্পটে।এবার সেই সব মুহূর্তের সাক্ষী হতে চলেছে লন্ডনের সিনেমার রাজপথও।


২৯ মে, ২০২৫-এ ম্যানচেস্টার অপেরা হাউসে প্রিমিয়ার হতে চলেছে ‘কাম ফল ইন লভ – দ্য ডিডিএলজে মিউজিক্যাল’-এর। রাজ-সিমরনের ভালবাসা এবার থিয়েটারের মঞ্চে—আলোর রোশনাই আর গানের সুরে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া