মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ২০ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম আইকনিক দম্পতি কাজল ও অজয় দেবগণ—দু’জনেই অভিনয়জগতে বহুদিনের অভিজ্ঞ এবং প্রতিভার পোক্ত পরিচয় দিয়েছেন। এমন জুটির মেয়ে হলে ধরে নেওয়াই যায় যে অভিনয়ের প্রতি তার টান থাকবেই। কিন্তু, বাস্তব বলছে অন্য কথা।
সম্প্রতি, একটি অনুষ্ঠানে কাজল স্পষ্ট জানিয়ে দিলেন— নাইসার এখনই বলিউডে আসার কোনও পরিকল্পনা নেই। কাজলের কথায়, “একদমই না। নাইসা এখন ২২ বছরের হতে চলেছে... আর আমি যতটুকু জানি, ও ঠিক করে ফেলেছে যে ও বলিউডে আসবে না।”
এর আগেও একটি সাক্ষাৎকারে কাজল ভাগ করে নিয়েছিলেন মেয়ে নাইসারর রসবোধের কিসসা। অভিনেত্রীর কথায় উঠে এসেছিল মেয়ের সঙ্গে কাটানো তাঁর একটি দারুণ মজার মুহূর্ত। তিনি নাইসাকে একবার বলেন, “যখন মা হবি, তুই যেমন ঠিক তেমন একটা মেয়ে হবে তোর, সেদিন বুঝবি আমার জ্বালা।”এই কথার উত্তরে নাইসা তৎক্ষণাৎ বলে বসে— “না মা। খুব চাই আমার যেন ছেলে সন্তানই হোক, কারণ আমি আমার মতো কোনও কন্যাসন্তানকে সামলাতে পারব না!” এমন জবাব শুনে কাজল হেসে উঠে বলেন, “এবার বুঝলি তো!”
প্রসঙ্গত, যাঁরা অভিনেতা-অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুনছেন সেইসব নতুন প্রতিভাদের জন্য সেই অনুষ্ঠানে কাজল টিপস দিলেন- 'সবার সব উপদেশ শোনার প্রয়োজন নেই। শুনো না। অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি নতুনদের কী পরামর্শ দিতে চান? তৎক্ষণাৎ কাজল বলেন,“প্রথম কথা, দয়া করে সবার কথা শুনে নিজের সিদ্ধান্ত নিও না। ১০০ জন উঠে দাঁড়িয়ে বলবে—নাক পাল্টাও, গায়ের রং পাল্টাও, চুলের স্টাইল বদলাও। এসব ভীষণ নিরুৎসাহজনক হতে পারে।” তিনি আরও যোগ করেন, “আমি চাই নতুন প্রজন্মের অভিনেতারা নিজের নিজস্বতা নিয়ে আসুক, অন্যের ছাঁচে যেন না পড়ে যায়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি