মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ekta Kapoor Confirms  Kyunki  Season 2  Hints at Smriti Irani s Return

বিনোদন | ‘রাজনীতিবিদ আসছেন বিনোদনে’— তুলসী হয়ে ‘কিঁউকি ২’তে ফিরছেন স্মৃতি ইরানি? বড় ঘোষণা একতা কাপুরের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ভারতের ছোটপর্দার ইতিহাসে যুগান্তকারী যেই ধারাবাহিক, যা একসময় দেশের ঘরে ঘরে রাজত্ব করত—সেই ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ আবার ফিরছে! আর এবার আর গুঞ্জন নয়, প্রযোজক একতা কাপুর নিজেই করলেন তার আনুষ্ঠানিক ঘোষণা।

 

তবে মাত্র ১৫০ এপিসোডেই শেষ হবে এই ধারাবাহিকের দ্বিতীয় সিজন। এক সাক্ষাৎকারে একতা কাপুর বলেন, “ এই ধারাবাহিকের যখন প্রথম সিজন শেষ হয়েছিল, তখন সেটা ২০০০ এপিসোডের ঠিক ১৫০ এপিসোড আগে থেমে গিয়েছিল। সেই অপূর্ণতা পূরণ করতেই ফিরছে ‘কিঁউকি’।  শুধুমাত্র ১৫০ এপিসোডের জন্য।”এই রিবুটের মাধ্যমে আলোড়ন ফেলে দেওয়া ধারাবাহিকের পুরনো স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি ২০০০ পর্বের মাইলফলক ছোঁয়ার দায়বদ্ধতাও যেন ঝরে পড়েছে একতার কথায়— “এই শো'কে তার প্রাপ্য সম্মান পেতেই হবে,”—সাফ জানিয়ে দেন তিনি।

 

 

আর ধারাবাহিকের  সবচেয়ে বড়ো টুইস্ট? একতা আরও জানান, এই নতুন সিজনে রাজনীতিও ঢুকছে বিনোদনের ক্যানভাসে।
“আমরা এবার বিনোদনের মধ্যে রাজনীতির আঙ্গিক আনছি। বলা ভাল, একজন রাজনীতিবিদকে বিনোদনের জগতে নিয়ে আসছি!”—এই উক্তির পর থেকেই জোর গুঞ্জন, ফিরছেন তুলসী বিরানি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি!

 

স্মৃতির রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার পর অভিনয়ে ফেরা এক বিশাল চমক হবে দর্শকদের জন্য। একতার বক্তব্যেও যেন সেই সম্ভাবনার আভাস স্পষ্ট। কিন্তু তুলসীর স্বামী ‘মিহির’ কে হবেন এবার? পুরনো ‘মিহির’দের মধ্যে কারা ফিরছেন, তা নিয়ে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অমর উপাধ্যায়, রনিত রয়ের নামও ঘুরছে বাতাসে। 

 

তবে এই ধারাবাহিক নিয়ে খুচরো বিতর্কও উঠেছে। এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানিয়েছিলেন, তিনি যখন প্রথম একতার অফিসে গিয়েছিলেন, তখন নাকি একজন জ্যোতিষী উপস্থিত ছিলেন। তিনি একতাকে বলেন, “এই মেয়েটিকে থামান, একদিন বড়ো তারকা হবে।”কিন্তু একতা কাপুর ইনস্টাগ্রামে সেই গল্প উড়িয়ে দিয়ে লেখেন—“পুরোটাই বানানো!” পুরনো বন্ধুদের এই হালকা 'তু তু ম্যায় ম্যায়'ও একসময় নজর কেড়েছিল নেটপাড়ার। 


২০০০ সালের পর্দায় শুরু হওয়া এই মেগা ধারাবাহিক ভারতীয় টেলিভিশনে এক নয়া অধ্যায় রচনা করেছিল। দেশের বিভিন্ন স্তরের, ভিন্ন বয়সী নারীরা তাঁদের তাঁদের জীবনের ঝলক খুঁজে পেতেন তুলসীর লড়াইয়ে। এবার দেখা যাক, সেই জাদু একতা কাপুর আবার ফিরিয়ে আনতে পারেন কি না—এই নতুন যুগে, নতুন মোড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া