শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | হৃতিকের অনুষ্ঠানে কেন চরম বিরক্ত অনুরাগীরা? ‘ইন্ডিয়ান আইডল’ ছাড়লেন বিশাল দাদলানি!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ এপ্রিল ২০২৫ ১৮ : ২৬Rahul Majumder

প্রয়াত বলি-প্রযোজক সেলিম আখতার 

বর্ষীয়ান বলিউড প্রযোজক সেলিম আখতার প্রয়াত হয়েছেন ৮ এপ্রিল, ২০২৫ তারিখে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৮২। হিন্দি ছবির জগতে তাঁর অবদানের ছাপ স্পষ্টভাবে রয়ে গিয়েছে, বিশেষ করে ৮০ ও ৯০-এর দশকে। সেলিম আখতার বহু প্রতিভার উন্মেষ ঘটিয়েছেন—রানি মুখপাধ্যায়ের অভিনয় জীবনের সূচনা তাঁরই প্রযোজিত ‘রাজা কি আয়েগি বারাত’ (১৯৯৭)ছবির মাধ্যমে। তেমনি তামান্না ভাটিয়াও প্রথমবার বড়পর্দায় এসেছিলেন তাঁর ছবি ‘চাঁদ সা রোশন চেহরা’ (২০০৫)-এর মাধ্যমে। তাঁর প্রযোজিত জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে ‘ফুল ঔর অঙ্গারে’, ‘কেয়ামত’, ‘লোহা’ এবং ‘বাটওয়ারা’—সবই সময়ের আলোচিত ও প্রভাবশালী কাজ।

 


‘ইন্ডিয়ান আইডল’ ছাড়লেন বিশাল দাদলানি

ছয় বছর পর জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল থেকে বিদায় নিলেন বিশাল দাদলানি। ইনস্টাগ্রামে একটি ভিডিও আর আবেগঘন নোটে নিজেই জানালেন খবর। ভিডিওতে তাঁর সঙ্গে ছিলেন সহ-বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশাহ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখভঙ্গি করতে দেখা যায় শ্রেয়াকে, আর বাদশাহ কিছু একটা বলছিলেন—যদিও শব্দ ছিল না। বিশাল লিখেছেন, “প্রতি বছর ছয় মাস মুম্বইয়ে আটকে থাকা আর সম্ভব নয়। এখন সময় আবার গান বানানোর, কনসার্ট করার…আর মেকআপ না পরার!”

 

হৃতিকের অনুষ্ঠানে বিরক্ত অনুরাগীরা!

‘গ্রিক গড’ হৃতিক রোশনের সঙ্গে দেখা করতে লক্ষাধিক টাকা খরচ করেও হতাশ ভক্তরা। আমেরিকার ডালাসে অনুষ্ঠিত হৃতিকের ‘ফ্যান ইভেন্ট’ ঘিরে রীতিমতো ফুঁসে উঠেছে নেটদুনিয়া।

ইনস্টাগ্রামে আয়েশা নামে এক ভক্ত জানান, “প্রতি জনে ১৫০০ ডলার খরচ করে অনুষ্ঠানে ‘ভিআইপি অ্যাক্সেস’ নিয়েছিলাম। ঠান্ডায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থেকেও হৃতিক আমাদের সঙ্গে ছবি তোলেননি। অর্ধেক লাইনের সঙ্গে দেখা করতেই অস্বীকার করেন। শেষে ফিরিয়ে দেন সবাইকে।”আয়েশার এই পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল। তিনি আরও লেখেন, “তিনি মাত্র ৩০ মিনিটের পারফর্ম করে চলে গেলেন। এত টাকা দিয়ে এমন ‘বিশেষ অভিজ্ঞতা’? একটাও ছবি না, টাকা ফেরত দেওয়া হল না, শুধু ঠান্ডায় দাঁড়িয়ে থাকা!” অনেকের মতে, পুরো আয়োজনেই ছিল মারাত্মক ‘মিসম্যানেজমেন্ট’। হৃতিক নিজেও নাকি অসন্তুষ্ট ছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া