মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৯ এপ্রিল ২০২৫ ১৭ : ১৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: 'সত্যিটা সব সময় সামনে আসে'- সামাজিক মাধ্যমে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর এই পোস্ট থেকেই স্পষ্ট ইঙ্গিত কার উদ্দেশ্যে তাঁর এই পোস্ট। ঠাকুরপুকুর গাড়িচাপা কাণ্ডে ধৃত টেলি পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর উদ্দেশ্যেই সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন অনিন্দিতা রায়চৌধুরী। ভিক্টো সম্পর্কে অনিন্দিতার প্রাক্তন স্বামী। কয়েক বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। যদিও এই সম্পর্ক নিয়ে এতদিন কখনওই কোনও কথা প্রকাশ্যে বলেননি অনিন্দিতা। তবে টলিউডে কান পাতলে শোনা যায়, ভিক্টোর সঙ্গে সংসার করার সময় নাকি ক্রমাগত মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয়েছিল অনিন্দিতাকে!
কান পাতলে এও শোনা যায়, ভিক্টো দিনের পর দিন গায়ে হাত তুলত অনিন্দিতার উপর। প্রথমে বিষয়টি চুপচাপ সহ্য করে নিলেও পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অনিন্দিতা। পরে সুদীপ সরকারের সঙ্গে প্রেম এবং বর্তমানে এক সন্তানের বাবা-মা হয়ে চুটিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা।
তবে শেষমেশ এতদিন পর প্রাক্তন স্বামী ভিক্টোকে নিয়ে মুখ খুললেন অনিন্দিতা। যদিও সরাসরি নাম তুলে কিছু বলেননি, তবে রবিবারে মদ্যপ অবস্থায় পথচারীকে গাড়িচাপা দিয়ে পিষে মেরে ফেলার অভিযোগ ভিক্টোর বিরুদ্ধে ওঠার পর মঙ্গলবারেই সমাজমাধ্যমের পাতায় অনিন্দিতার এই পোস্ট দেখে সকলেই বুঝতে পারেন, কেন এমন লিখেছেন অনিন্দিতা।
এও শোনা যাচ্ছে, ভিক্টোর সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর সময়ে অনিন্দিতার উপর দিনের পর দিন হয়ে আসা অত্যাচারের কথা জানেন প্রায় সকলেই। তাই হয়তো এই পোস্ট দেখে টলিপাড়ার একাধিক মানুষ বার্তা বাক্সে মন্তব্য করে জানিয়েছেন, অনিন্দিতার এই পোষ্টের অপেক্ষায় ছিলেন সকলেই! কেউ কেউ আবার লিখেছেন, " সবটাই কর্মফল।"
ভিক্টোর সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের কথাও শোনা গিয়েছে। গত কয়েক বছর বিধায়ক এবং পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নি মিষ্টি মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই পরিচালক, তবে তাঁরা বিবাহিত কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে ভিক্টোর শাস্তির দাবি জানিয়েছে টলিউডের একাধিক তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি