মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Amar Boss Director actor Shiboprosad Mukherjee opens up about a incident on Rakhi Gulzar

বিনোদন | গোয়া বিমানবন্দরে তুলকালাম! দেশের সম্মান রক্ষায় রণমূর্তি রাখী গুলজার! সাক্ষী শিবপ্রসাদ মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা | ০৯ এপ্রিল ২০২৫ ১৫ : ৩০Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া–তে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ও প্রযোজিত ছবি ‘আমার বস’-এর স্ক্রিনিং ছিল। সেই স্ক্রিনিং শেষে গোয়া বিমানবন্দর থেকে ফিরছিলেন পরিচালক এবং অভিনেতারা। ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজারও। বিমানবন্দরেই ঘটে এমন এক ঘটনা যা দেখে রীতিমতো চমকে যান পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

শিবপ্রসাদ জানিয়েছেন, তিনি এবং রাখী গুলজার মুম্বাই ফেরার জন্য অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। ফ্লাইট সামান্য দেরিতে থাকায় তাঁরা একটি কফির দোকানে যান। শিবপ্রসাদ নেন দার্জিলিং চা, আর রাখী গুলজার বেছে নেন ক্যাপুচিনো।

ঠিক তখনই দোকানে এক ফুটবল ক্লাবের একজন বিদেশি খেলোয়াড় প্রবেশ করেন। খাবার কেনার পর তিনি নগদ কিছু টাকা দেন, যার মধ্যে একটি ছেঁড়া বা কিছুটা খারাপ নোট ছিল। দোকানদার সেই নোট নিতে অস্বীকার করেন। বেশিরভাগ সময় এমন পরিস্থিতিতে আশেপাশের মানুষ মুখ খোলেন না। কিন্তু এক্ষেত্রে রাখী গুলজার চুপ করে থাকেননি।

তিনি দোকানদারকে প্রশ্ন করেন, “কিউ নেহি লেঙ্গে প্যায়সা?” নিজে হাতে টাকা নিয়ে খুঁটিয়ে দেখে বলেন, “ঠিক তো হ্যাঁ, কিউ নেহি লেঙ্গে ইয়ে নোট?” দোকানদার জেদ ধরে বসেন নেবেন না, আর রাখীও জেদ ধরে বলেন, “নিতে হবেই।”

এই বিতর্কের মাঝেই সেই বিদেশি খেলোয়াড় হঠাৎ বলে ওঠেন, “What is this? This only happens in India!” অর্থাৎ “এটা কেমন ব্যাপার! এরকম শুধু ভারতেই হয়”—এই কথাটি যেন মুহূর্তে বদলে দেয় গোটা পরিস্থিতি।

রাখী গুলজারের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। এতক্ষন তিনি যাঁর পক্ষে কথা বলছিলেন, মুহূর্তেই তাঁর কথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাখী গর্জে ওঠেন, “তোমার সাহস কী করে হয় ইন্ডিয়া নিয়ে কথা বলার? ভারত আমার মাতৃভূমি। তোমরা এখানে খেলতে এসেছো, আগে অন্যের দেশকে সম্মান করতে শেখো।”

শিবপ্রসাদের কথায়, “রাখীদির সেই রণমূর্তি দেখে আমি তাঁকে পড়ি কি মরি করে সেখান থেকে বার করে আনতে পেরে বাঁচি।” তবে সেই মুহূর্ত তাঁর হৃদয়ে গেঁথে গিয়েছে চিরতরে। তিনি উপলব্ধি করেন—“যতই বয়স হোক, যতই নাম-ডাক হোক, নিজের দেশের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি যে টান, যে ভালবাসা, সেটা কখনও কমে না।”

এই ঘটনা শুধুমাত্র একজন অভিনেত্রীর দেশপ্রেম নয়, বরং একজন নাগরিকের দৃঢ় মনোভাবেরই প্রতিফলন। রাখী গুলজার যেন প্রমাণ করে দিলেন, দেশের সম্মান রক্ষার লড়াইয়ে তিনি আজও সমান সক্রিয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া