মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Unreleased  and Underrated: 8 Untold Films of Irrfan Khan and Nawazuddin Siddiqui

বিনোদন | আট আটটা ছবি, একটাও মুক্তি পায়নি! ইরফান-নওয়াজের অনবদ্য যুগলবন্দি কি হারিয়ে যাবে চিরতরে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ এপ্রিল ২০২৫ ২২ : ২৮Rahul Majumder

সংবাদ সংস্থা  মুম্বই: একজন কিংবদন্তি হয়ে উঠে গেছেন স্মৃতির পাতায়, আরেকজন এখনও দাপিয়ে অভিনয় করে চলেছেন। কথা হচ্ছে প্রয়াত ইরফান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে। ইরফান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো দুই অসামান্য অভিনেতার মধ্যে পর্দায় যে রসায়ন ছিল, তা হয়তো আজও ঠিকঠাক মূল্যায়ন পায়নি। ‘দ্য লাঞ্চবক্স’, ‘পান সিং তোমার’, ‘নিউ ইয়র্ক’-এর মতো ছবিতে দু’জন একসঙ্গে থাকলেও, পর্দার বাইরে তাঁদের অনেক অজানা গল্প রয়ে গেছে অপ্রকাশিত।

 

সূত্রের খবর, ইরফান এবং নওয়াজ একসঙ্গে প্রায় আটটি বা তারও বেশি ছবিতে কাজ করেছেন। তাঁদের দু'জনের একসঙ্গে অন্যান্য প্রজেক্টের মধ্যে ‘দ্য বাইপাস’, ‘আজা নাচলে’, ‘নিউ ইয়র্ক’-এর মতো ছবির নাম উঠে আসে। তবে এই জুটির আরও কয়েকটি ছবি এখনও মুক্তি পায়নি।” একটা সময় অভিনয়ের দুনিয়ায় দু’জনকেই নিয়েই চলেছে তুলনার খেলা। কিন্তু তাঁরাও জানতেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাই তাঁদের সম্পর্কের আসল রসায়ন। আসল ‘ম্যাজিক’। 

 

 

এ প্রসঙ্গে পরিচালক কবীর খানের মুখে উঠে এল এক অজানা কিসসা। ‘নিউ ইয়র্ক’ ছবিতে নওয়াজের একটা লম্বা সংলাপছিল—একটানা তিন-চার মিনিটের শট। কবীরের কথায়, “নওয়াজের অভিনয়ে আমি এতটাই অভিভূত হয়ে পড়ি যে আর কোনও টেকই নিইনি। পরে যখন ইরফান সেটে আসে, সবাই নওয়াজের পারফরম্যান্স নিয়ে কথা বলছিল। ইরফানের কানেও সেকথা গিয়েছিল। আমাকে জিজ্ঞেস করাতেই ওকে ডেকে নওয়াজের অভিনীত সেই দৃশ্যটা দেখলাম।ফুটেজটা দেখার সময় ইরফানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।”

 

ইরফান শুধু বলেছিলেন, “কোথায় রে নওয়াজ?” তারপর তাঁকে খুঁজে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এক ফ্রেমে দুই কিংবদন্তি—সেই দৃশ্য ক্যামেরায় ধরা না পড়লেও, বহু প্রতক্ষ্যদর্শীর  স্মৃতির পাতায় আজও অমলিন।

 

তবে প্রশ্ন, ইরফান-নওয়াজের এখনও পর্যন্ত মুক্তি না পাওয়া সেসব ছবি কি সত্যিই আছে? আর যদি থেকেই থাকে তাদের ভবিষ্যৎ কী?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া