মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan s Perfection Delays Lahore 1947- But Sunny Deol Promises It Is Worth the Wait

বিনোদন | আমিরের দোষে কীভাবে ক্রমাগত পিছোচ্ছে ‘লাহোর ১৯৪৭’-এর মুক্তি? প্রকাশ্যে বিস্ফোরক সানি!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ এপ্রিল ২০২৫ ২২ : ১১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ঘায়েল’, ‘দামিনী’, ‘ঘাতক’-এর পর ফের একসঙ্গে সানি দেওল ও রাজকুমার সন্তোষী। এইবার তাঁদের জোটে যুক্ত হয়েছেন আমির খান। ফলাফল—‘লাহোর ১৯৪৭’, যা ২০২৫-এর অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে ইতিমধ্যেই চর্চায়।

 

এই ছবি প্রথমে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, বর্তমানে তা পিছিয়ে গিয়েছে। কারণ? প্রযোজক আমির খানের 'পারফেকশন মিশন'। সানি দেওলের কথায়— "ছবিটা আসছেই। শুটিংও অনেকটাই শেষ। তবে আমির সময় নিচ্ছেন, প্রতিটি ফ্রেম নিখুঁত করতে। ওর দৃষ্টিভঙ্গিটাই আলাদা।” ‘জাঠ’ ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে একথা জানান সানি। সঙ্গে আরও জানান, ‘লাহোর ১৯৪৭’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ এখন চলছে। এবং আমির খান নিজে সম্পাদনার প্রতিটি খুঁটিনাটি নজরে রাখছেন। সঙ্গে বললেন, "ও একজন অভিনেতা হয়েও প্রযোজক হিসেবে ভীষণ সিরিয়াস। আমাকে অবাক করে দিয়েছিল ছবির প্রতিটি বিষয়ের সঙ্গে ও যেভাবে জুড়ে রেখেছে নিজেকে”।

 

‘লাহোর ১৯৪৭ বড়পর্দায় ’ শুধু সানি-সন্তোষী জুটির কামব্যাক নয়, বরং বহু বছর ধরে ঘুরে বেড়ানো একটা গল্পকে বাস্তবে আনার চেষ্টা। এই বিষয়ে সানির সংযোজন, "এই গল্পটা বহু বছর ধরেই শোনানো হচ্ছিল। অনেক অভিনেতা করতে চেয়েছিলেন, কিন্তু হয়নি। গদর ২-এর সাফল্য সবকিছু সম্ভব করে তুলল।”


ছবিতে প্রধান চরিত্রে সানি দেওলের সঙ্গে থাকছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল ও করণ দেওল। তবে খোনোও এই ছবির মুক্তির কোনও তারিখ পাকাপাকি নির্ধারিত হয়নি, তবে প্রেক্ষাগৃহে তা আসবে ২০২৫-এর মধ্যেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া