মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Drives Drunk  People Injured- But Sandy Saha s Alibi Steals the Spotlight

বিনোদন | অভিযুক্ত পরিচালকের গাড়ি পিষল পথচারীকে, ‘সঙ্গী’ স্যান্ডির জবাব ‘আমি ছিলাম না, বিশ্বাস করুন প্লিজ!’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ এপ্রিল ২০২৫ ২১ : ১১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার আলিপুর কোর্টে দুপুর আড়াইটে নাগাদ পেশ করা হয় ভিক্টোকে। আদালতের নির্দেশ, আগামী তিন দিন সেন্ট্রাল লকআপে থাকতে হবে তাঁকে। খবরে, ১০ এপ্রিল আবার তাঁকে আদালতে পেশ করা হবে। 

 

 

জানা গিয়েছে, রবিবার ভোর পর্যন্ত অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ সেনগুপ্ত, স্যান্ডি সাহা এবং কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুকে নিয়ে পার্টি করেন অভিযুক্ত পরিচালক।  শনিবার রাত থেকেই শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। টেলিপাড়ার একাংশ থেকে নেটিজেনদের অধিকাংশ এই ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়। ওই পথ দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন স্যান্ডি। 

 

আজকাল ডট ইন-কে স্যান্ডি বললেন ,“শনিবার রাতে দক্ষিণ কলকাতার পানশালায় পার্টি করতে গিয়েছিলাম। আমি যে ধারাবাহিকে কাজ করছি, তার বহু কলাকুশলীরা ছিলেন। জমিয়ে পার্টি করার পর আমি সহ-অভিনেতা আরিয়ান ভৌমিকের বাড়িতে চলে গিয়েছিলাম। যখন এই গাড়িচাপা...দুর্ঘটনাটি ঘটে আমি এবং আরিয়ান ছিলাম না গাড়িতে। বিশ্বাস করুন, সত্যিই ছিলাম না । কেন তাহলে ভুয়ো খবর ছড়াচ্ছে যে আমি এবং আরিয়ান ঘটনাস্থলে ছিলাম? আমার অনুরোধ, সঠিক তথ্য না জেনে এরকম গুজব ছড়াবেন না। আরও একটা কথা বলি, যখন এই গাড়ি দুর্ঘটনা ঘটে তখন আমি আর আরিয়ান ধারাবাহিকের শুটিং করছিলাম।  শুটিংয়ের ফাঁকে বিরতিতে দেখি আমার ফোনে ঋ'দির পাঁচটা মিসড কল। আমি যথারীতি পাল্টা ফোন করি। কেউ তোলেনি। এরপর আমাকে শ্রিয়া বসুর মা ফোন করেন। শ্রিয়াদি  গাড়ি দুর্ঘটনার সময় ছিলেন ওখানে। ওঁর থেকেই বিষয়টি জানতে পারি। এরপর থেকে সমাজমাধ্যমে সেই দুর্ঘটনার ভাইরাল ভিডিও দেখে বিষয়টি বুঝতে পারি।"

 

“আর একটা কথা। মদ্যপান করে গাড়ি চালানো একেবারেই উচিত নয়। যখন মদ্যপান করব, বুঝতে পারছি নেশাগ্রস্থ হয়ে পড়ছি তখন কেন গাড়ি চালাব? তাতে তো ক্ষতির সম্ভাবনা থাকে প্রচুর! কখনওই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সমর্থন করি না।  আর ভিক্টোদাকে সবাই গাড়ি চালাতে বারণ করেছিলেন...তবে ভিক্টোদার আরও দায়িত্বপ্রবণ হওয়া উচিত ছিল। আমিও বলেছিলাম আগে। তবে আমার কথা, বারণ কিছুই শোনেনি ও।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া