মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

No CGI  Just Cruise:  Tom Cruise s Final Reckoning trailer Is a Love Letter to Real Action

বিনোদন | শেষ মিশন, শেষ দৌড়, শেষ ঝুঁকি — প্লেন থেকে লাফ, বিস্ফোরণ পেরিয়ে এটাই টম ক্রুজের শেষ ‘ইম্পসিবল’ মিশন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ০৮ এপ্রিল ২০২৫ ২০ : ১০Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর ঝলক মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় চলছে উত্তেজনার জোয়ার। স্টান্ট, সাসপেন্স আর স্মৃতিমাখা রোমাঞ্চ—সব মিলিয়ে এ যেন এক জিয়া নস্ট্যাল হওয়ার উথালপাথাল ঝড়! টম ক্রুজ মানেই গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে হেলিকপ্টার থেকে লাফ, দমবন্ধ করা স্টান্ট, আর চরম জীবনের ঝুঁকির মাথায় বাজি ধরার সেই চিরচেনা ব্যক্তিত্ব। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর ঝলকেও উঠে এল টমের সেই পুরোনো মোড়কের নতুন আগুন।

 

 

খবর, ‘মিশন ইম্পসিবল’-এর অষ্টম ছবি-ই সম্ভবত সিরিজের শেষ ছবি। ঝলকে টমকে দেখা গেল একবার মাঝ আকাশে বাইপ্লেনের বিমানের ডানা ধরে ঝুলছেন, কখনও সেই বিমান থেকে ঝাঁপ দিচ্ছেন—যেন বিপদের মাঝেই তাঁর ঘরবাড়ি! ঝলকের শুরুতেই নেপথ্য থেকে শোনা যায় এক চরিত্রের কণ্ঠ: “এটা সত্যি হতে পারে না।” কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায়, এ তো শুধু সত্যি নয়, এই ইথান হান্টের রক্তেই রয়েছে বিপদের অমোঘ নেশা।

 

 

ঝলকের পরতে পরতে ছুঁয়ে পড়ছে নস্ট্যালজিয়ায় মোড়া 'ইম্পসিবল'-এর অ্যাকশন-সিগনেচার। ঝলকে ঠাঁই পেয়েছে ব্রায়ান ডি পালমা পরিচালিত ১৯৯৬ সালের প্রথম 'মিশন ইম্পসিবল' ছবির ফুটেজ সহ সিরিজের নানা উল্লেখযোগ্য মুহূর্ত। ইথান হান্টের নানান মিশনের হাড় হিম করা সব মুহূর্ত, গ্রাউন্ড লেভেলে সেইসব বিখ্যাত দৌড়, বিস্ফোরণ থেকে পালানো, কড়া নিরাপত্তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করা —সবই একের পর এক ঝলকে ফিরে এসেছে। পাশাপাশি ইথানকে বন্দিও করা হয়েছে, কারণ গোটা পৃথিবী আবারও বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে আর তাঁর সমস্ত গোপন তথ্য এখন ‘পাচার’ করার মুখে। এবার ইথান হান্টকেই সেই সর্বনাশ থামাতে হবে—হয়তো শেষবারের জন্য।

 


ঝলকের নীচে নস্ট্যালজিয়ায় ডুবে থাকা কমেন্টে ছেয়ে গেছে সমাজমাধ্যম। কেউ লিখেছেন, “বড়পর্দায় এই ছবি না দেখলেই নয়।” আরও একজন লিখেছেন, “মিশন ইম্পসিবল ৩০ বছর পার। তারপরে ফের একবার মুখোমুখি। চলে শেষবারের মতো!” আরেক ভক্তের কথায় – “প্লেন থেকে,  মরুভূমির বুক চিরে দৌড়োচ্ছে, পর্বতের খাদের ধরে বাইক চালাচ্ছে, মহাসাগরের বুকে সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ছে! কী না করেনি! টম ক্রুজের জবাব নেই!” ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’–এর পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি, যিনি এই সিরিজের পাঁচ নম্বর ছবি থেকে থেকে টানা এই সিরিজ পরিচালনা করছেন। টমের সঙ্গে এই ছবিতে থাকছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেমস, সাইমন পেগ, ভেনেসা কার্বি, পম ক্লেমেনটিফ, অ্যাঞ্জেলা বাসেট, হেনরি জার্নি, নিক অফারম্যান সহ একগুচ্ছ পরিচিত মুখ।

 

 

প্রথমে ‘ডেড রেকনিং – প্রথম ও দ্বিতীয় ভাগ’ হিসেবে তৈরি হলেও, সপ্তম পর্বের পর নতুন নামকরণ করা হয়: ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’। প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় বিশ্বজুড়ে বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ মে, ২০২৫।

 


টম ক্রুজের এই শেষ দৌড় কি ‘মিশন ইম্পসিবল’-এর সিরিজকে মহাকাব্যে পরিণত করবে? এখন শুধু সময়ের অপেক্ষা...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া