মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Allu Arjun and Atlee Unite for 800 Crore rupees  Sci-Fi Spectacle A6

বিনোদন | ৮০০ কোটির ব্লাস্ট! আল্লু-অ্যাটলি আনছে ইন্ডিয়ার সবচেয়ে সাই-ফাই ছবি!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ এপ্রিল ২০২৫ ১৯ : ১৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শেষমেশ সব গুঞ্জনে ইতি—এবার পাকাপাকি ঘোষণা! একসঙ্গে আসছেন আল্লু অর্জুন ও অ্যাটলি । ‘এএ২২xএ৬’ নামে অস্থায়ীভাবে নামকরণ হওয়া এই সুপার-প্রজেক্টের ঘোষণা এল মঙ্গলবার, আল্লু অর্জুনের জন্মদিনে। সান পিকচার্সের ব্যানারে, আগস্ট ২০২৫-এ শুটিং শুরু হবে এই সাই-ফাই অ্যাকশন ছবির। আর ছবির বাজেট শুনলেই চোখ কপালে ওঠে—৮০০ কোটি! রাজামৌলির ‘এসএমবি ২৯’-এর পর, এটিই ভারতীয় সিনেমার দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ছবি।

 

তারকা পারিশ্রমিকেও রয়েছে হাই ভোল্টেজের ছোঁয়া। এ ছবির জন্য আল্লু অর্জুন পাচ্ছেন চোখধাঁধানো ১৭৫ কোটি টাকা, সঙ্গে রয়েছে ছবির ১৫% প্রফিট শেয়ার! আর পরিচালক অ্যাটলি যাঁর এটা ষষ্ঠ ছবি, পারিশ্রমিক হিসাবে তিনি নিচ্ছেন পুরোপুরি ১০০ কোটি টাকা। পরিচালক হিসাবে তাঁর স্টারডমও বুঝিয়ে দিল এই চুক্তি। তবে ছবির ভিএফএক্সেই বাজেটের অর্ধেকের বেশি খরচ হচ্ছে! ২০০ কোটির প্রোডাকশন খরচ ছাড়িয়ে, ২৫০ কোটির ভিএফএক্স ক্যানভাস তৈরি হচ্ছে, যা বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে আগে কখনও দেখা যায়নি পর্দায়, এমনটাই দাবি নির্মাতাদের।
 

 

 

মঙ্গলবার সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাঁদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলসে পা রাখতে —হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোরদার আলোচনা করতেও দেখা যায় তাঁদের।  সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাঁকে। এবং সেসব করতে করতে যেন একেবারে সাই-ফাইয়ের জগতে ঢুকে পড়তে দেখা গেল তাঁকে।

 

এ ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো থ! “চিত্রনাট্য পড়ে এখনও মাথা ঘুরছে,” বলেন ‘আয়রন ম্যান ২’এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অফ দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান! স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের মন্তব্য – “এরকম কিছু কখনও পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া