মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'মিঠিঝোরা'য় আসছে নতুন নায়ক! 'নীলু'র প্রেমিক হয়ে গল্পে এন্ট্রি কোন অভিনেতা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা'য় এখন নতুন মোড়। প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। 

 

 

বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই। তাকে দেখাশোনার জন্য নীলু আসে বাড়িতে। যদিও প্রথমদিকে নীলুর উপস্থিতি অনির্বাণ মেনে নিতে না পারলেও একটু একটু করে তাকে বিশ্বাস করা শুরু করেছে সে। এদিকে, রাইয়ের সংসারে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে নীলু। তাই এবার সে অনির্বাণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। রাইয়ের সরল মনের সুযোগ নিয়ে অনির্বাণের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে নীলু। কিন্তু এবার সমস্ত সীমা ছাড়িয়ে যায় সে। 

 


কিছুদিন আগে রাইকে নীলু জানায়, অনির্বাণ তার শ্লীলতাহানির চেষ্টা করে। তাই রাইয়ের কাছে দাবি করে সে, অনির্বাণকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বোনের অপমান মেনে নিতে পারে না রাই। তাই অনির্বাণকে বাঁচানোর চেষ্টাও করে না। অভিমানে নিজের কাঁধে সমস্ত অভিযোগ তুলে নেয় অনির্বাণ। ফের ভুল বোঝাবুঝি তৈরি হয় রাই-অনির্বাণের মধ্যে। 


টলিপাড়া সূত্রে খবর, এই ধারাবাহিকে আসছে নতুন নায়ক। তাঁকে দেখা যাবে 'নীলু'র বিপরীতে। জানা যাচ্ছে, নতুন চরিত্রে দেখা যেতে চলেছে মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। গল্পে নীলুকে কিডন্যাপ করে একটা দল। সেই দলের মাথা হিসাবে দেখা যাবে মৈনাককে। কেন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এই  চরিত্র? একটা সময়ে রাষ্ট্রের সশস্ত্রবাহিনী তার মায়ের উপর অকথ্য শারীরিক নির্যাতন করে। তাই এই ছেলেটির শরীরে রাগ জন্মায়। একদিকে সে যেরকম অসামাজিক কাজকর্ম করে, অন্যদিকে তার দয়ার শরীরের পরিচয়ও পায় কিছু গ্রামবাসী। গ্রামের মানুষদের কাছে সে ভরসার জায়গা। সমাজের দুর্নীতি দূর করাই আসলে তার লক্ষ্য। এরপর নীলুর সঙ্গে এই চরিত্রের কী সমীকরণ তৈরি হবে, সেটাই দেখার। কোনও প্রেমের মোড় আসবে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করবেন দর্শক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া