মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | টলিপাড়ায় ঘনাবে মৃত্যু রহস্যের জাল! প্রথমবার জুটি বেঁধে কোন আতঙ্ক ছড়াবেন অনুভব-ঐন্দ্রিলা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। 

 


রহস্যের ছাপ পড়বে এবার সুমনা কাঞ্জিলালের ছবিতে। মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশনের ব্যানারে প্রযোজক সুমনা কাঞ্জিলাল-এর হাত ধরে আসছে নতুন এই ছবি। পরিচালনায় কৌস্তুভ। 

 

সূত্রের খবর, গল্পে ফুটে উঠবে ভরপুর রহস্য। মৃত্যু রহস্যের জালে ছড়িয়ে পড়া নানা ঘটনাকে ঘিরে এগোবে ছবি। জানা যাচ্ছে, মুখ্য চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল। অনুভবের নায়িকার চরিত্রে থাকছেন ঐন্দ্রিলা বসুকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজদীপ সরকার।

 

এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন অনুভব-ঐন্দ্রিলা। যদিও এর আগে তাঁরা একসঙ্গে 'মিলি' ধারাবাহিকে কাজ করেছেন, তবে জুটি বেঁধে এই প্রথম। ছবি জুড়ে দেখা যাবে টলিপাড়ার বহু পরিচিত মুখকে। 


গল্প নিয়ে কাজ এগোচ্ছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। ইতিমধ্যেই হয়েছে চিত্রনাট্য নিয়ে আলোচনা। নতুন কাজ শুরুর খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করেছেন সুমনা কাঞ্জিলাল। জানিয়েছেন, '২১ দিন টাইফয়েডের কবলে ছিলাম। খুব দুর্বল। কিন্তু আজ নতুন সিনেমার প্রথম স্ক্রিপ্ট রিডিং। কাজ থামতে দেওয়া যাবে না। শরীরের সাথে যুদ্ধ করে এভাবেই বেঁচে আছি... লড়াই আছে, লড়াই থাকবে, সঙ্গে আছে কিছু ভাল মানুষ আর আমার ঈশ্বর..।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া