মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bhaswar Chatterjee reacts to Kolkata Thakurpukur Car accident  and slams Bengali film industry newcomers

বিনোদন | Exclusive: শুধু মদ নয়, চলে চরস গাঁজা! ইন্ডাস্ট্রির অন্ধকার দিক ও নয়া প্রজন্মের শিল্পীদের নিয়ে বিস্ফোরক ভাস্বর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ এপ্রিল ২০২৫ ২২ : ৩৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।

 

জানা গিয়েছে, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। এবার এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এককথায় বিস্ফোরক! 

 

 

সমাজমাধ্যমে একেবারে স্পষ্ট হরফে, নির্মেদভাবে লিখলেন, " কী বলব জানি না তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।" আজকাল ডট ইন-কে অভিনেতা বললেন, " ইন্ডাস্ট্রিতে তো আমার কম বছর হল না। খুব সত্যি কথা আজকে বলছি, নয়া প্রজন্মের অধিকাংশরা-ই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন না, আসে বেলাল্লাপনা করতে! সামান্য কয়েকজন আছেন যাঁরা সত্যি অভিনয়টা ভালবাসেন, বাকিরা...বাকিরা ওই যা বললাম।"  

 

 

শুনুন, আমাদের সময়ে পোস্টারে একটু মুখ তোলার জন্য উদয়াস্ত পরিশ্রম করতে হত, এদের তা হয় না। চট করে প্রচার!  কিছু হলেই শুনি পার্টি। আর পার্টিতে যে শুধু মদ চলে না সে ব্যাপারে আমি একশভাগ নিশ্চিত। সঙ্গে চলে চরস, গাঁজা! এমনও শুনেছি, পার্টি করে পরদিন এসে সেই শিল্পী বলছে, 'উফ কাল যা নেশা করেছি না...শরীরটা ম্যাজম্যাজ করছে, কী করে যে কাজ করব জানি না  ' শুনেছি, আর অবাক হয়েছি। আর গতকাল যেটা হল, সেটা তো ভুল নয়। অপরাধ! এরকম কাণ্ডের জন্য, দায়িত্বজ্ঞানহীনতার জন্য ইন্ডাস্ট্রিকে  খারাপ কথা শুনতে হয়।  আমাদের দিকেই আঙ্গুল তোলা হয়, অসম্মান করা হয়। এই গুটিকয়েক লোকের জন্য। লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। কী করব এখন আমরা গালাগালি খাওয়া ছাড়া? আপনি আমাদের সময়ের যে কোনও অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞেস করতে পারেন, ইন্ডাস্ট্রির নয়া প্রজন্মের শিল্পীদের বিষয়ে তাঁরা ঠিক আমার মতোই একথা বলবেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া