মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kartik Aaryan Breaks Silence on  50 crore rupees Fee and Industry Buzz

বিনোদন | ‘আমি কি একাই দামি?’, ৫০ কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার প্রশ্নে ঠিক কী কী বললেন কার্তিক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বক্স অফিস হিট আর একের পর এক মেগা প্রজেক্ট—তবুও বিতর্ক যেন পিছু ছাড়ে না কার্তিক আরিয়ানের। সম্প্রতি শোনা গেল, করণ জোহরের আগামী ছবিতে অভিনয়ের জন্য ৫০কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক! এবার এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, ‌তাঁর কোনও পি আর টিম নেই, নেই বলিপাড়ার কোনও ‘গডফাদার’। স্রেফ নিজের লড়াইয়ের জোরেই তিনি আজকের কার্তিক।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি এক একটি ছবির জন্য সত্যিই ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন?কার্তিকের সোজা উত্তর -“আচ্ছা, আমি কি একাই এমন পারিশ্রমিক পাচ্ছি? অন্যদের নিয়ে তো কেউ কিছু বলে না। সবাই শুধু আমাকেই টার্গেট করে।”

 

আর পি আর টিম-এর প্রশ্নে তাঁর জবাব আরও ধারালো— “আমার কেউ মুখপাত্র নেই। কেউ নেই— না কাকা, না বোন, না প্রেমিকা— যারা মিডিয়ায় আমার হয়ে ইতিবাচক কথাবার্তা ছড়াবে। আমি এসব ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আর যাঁরা নিজের চেষ্টায় উঠে আসে, তখন অনেকেই সেটা মেনে নিতে পারেন না। তখনই তাঁদের নিয়ে গল্প বানানো শুরু হয়।”

 

প্রসঙ্গত, কার্তিক এবং করণ জোহর জুটি বেঁধে আগামী বছর একটি রোমান্টিক কমেডি আনছেন— ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তারা টু মেরি’, যে ছবি পরিচালনা করছেন সামীর বিদ্বানস। যা মুক্তি পাবে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি। ছবিটি নিয়ে যখন বাজারে গুঞ্জন তুঙ্গে, তখনই ছড়ায় কার্তিকের ৫০ কোটি টাকার পারিশ্রমিকের খবর।

 

এদিকে, কার্তিক এখন ব্যস্ত অনুরাগ বসুর পরবর্তী ছবির শ্যুটিং নিয়ে, যেখানে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। যদিও ছবির নাম এবং গল্প এখনও গোপন রাখা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া