মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। এবার এই ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন এই একটি ঘটনা থেকে সার্বিকভাবে বাংলা ছবির জগতের শিল্পীদের মাপা উচিত নয়। একইসঙ্গে বিরোধিতা করলেন এই ঘটনায় জড়িত সন্দেহে আটক যে মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, তারও। ফেসবুকে রূপাঞ্জনা লেখেন, “আমাদের Bengal Film & Television ইন্ডাস্ট্রি এরকম নয়|
যারা নিজেদের সম্মান রাখতে পরেনা...মদ্যপান করে হুশ হারিয়ে গাড়ি চালিয়ে মানুষ পিষে ফেলে ভাবে পার পেয়ে যাবে তাদের কি হাল করে সাধারণ মানুষ তা তো নিজের চোখে ভিডিওতেই দেখলাম, তবে এটাও দেখলাম কত মানুষ একটি মেয়েকে পন্য বানিয়ে দিলো....কার দোষ সেটা ওপরওয়ালা বিচার করবেন আর আদালত তবে ভিডিও গুলো যে হারে কনটেন্ট এর মতো ভাইরাল হচ্ছে সেটাও কি খুব দরকার? ??
তোরা কি জানতিস না যে -if you are caught completely inebriated and then run over people by your car at your fancy then no one will show sympathy towards you.
Such a shame! সত্যি লজ্জা করছে ||
হুশ নেই যাদের তারা আবার কিসের মানুষ?”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি