মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ এপ্রিল ২০২৫ ২০ : ৩২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল সত্রাজিৎ সেন পরিচালিত ছবি ‘চেক ইন চেক আউট’-এর ঝলক। এ ছবির সুবাদে বহু বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রাতুল শঙ্কর। এবার তাঁকে দেখা যাবে ইশা সাহার সঙ্গে। নববর্ষের ঠিক পরপরই মুক্তি পাচ্ছে তাঁদের এই ছবি। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির ঝলক।
দীর্ঘ ২৫ বছর পর বড়পর্দায় দেখা যাবে রাতুল শঙ্করকে। এর আগে রাতুল অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের ছবি ‘উৎসব’-এ। ইশা এবং রাতুল ছাড়াও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রেয়ী ঘোষ, অনুরাধা মুখোপাধ্যায়, প্রমুখ। ছবির গল্প বলে, পারিবারিক ব্যবসা সামলাতে নিজেদের পাঁচতারা হোটেলের দায়িত্ব নেন ইশা। তাঁর চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে পড়াশোনা করে নানান ডিগ্রি নিয়ে ফিরেছেন তিনি। নয়া প্রজন্মের নম্রতা চান তাঁর বাবা-দাদু এই হোটেলের জন্য যা করেছিলেন, তিনি তাঁর থেকে আরও ভাল কাজ করবেন। হোটেলের আরও উন্নতি করবেন।
তবে পেশার স্বার্থে সেই হোটেলে থাকার পর নম্রতা জানতে পারে, সেখানে নাকি ভূতেদের আনাগোনা! প্রথমে রীতিমতো ভয় পাওয়া থেকে অজ্ঞান হয়ে যায় সে। আর তারপরে? ভূত কি সত্যিই অভ্যাস হয়ে যায়? সেই উত্তরই মিলবে সত্রাজিতের এই ছবিতে। হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে হোটেলে আসা অতিথিদের সম্পর্কের দিকটিও তুলে ধরা হবে ‘চেক ইন চেক আউট’ -এ । ছবিতে কলকাতা এবং কলকাতাবাসীর নানান গল্প তুলে ধরা হবে।
এই ছবি সম্পর্কে পরিচালক সত্রাজিতের মন্তব্য, “এ ছবির মধ্যে মজা আছে, ড্রামা আছে, সাসপেন্স আছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা প্রেক্ষাগৃহে এ ছবিমুক্তির পর বোঝা যাবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি