মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রেখার দিকে বন্দুক তাক করেছিলেন অনুরাগীরা! 'উমরাও জান'-এর শুটিং ফ্লোরে কী হয়েছিল তারপর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বলিউডের ছবিতে যত না 'ট্র্যাজেডি' রয়েছে, তার থেকেও অনেক বেশি 'ট্র্যাজেডি' অভিনেত্রী রেখার জীবনে। কেরিয়ারের শুরুতে এসেছিল নানা বাধা। কিন্তু সেইসব বাধা পেরিয়ে জয় হয়েছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে রেখার। 

 


বয়স যে শুধু সংখ্যা মাত্র, তা যেন বারবার প্রমাণ করেছেন রেখা। দর্শকের চোখে তিনি 'এভারগ্রীন'। আট থেকে আশি রেখার সৌন্দর্যের মায়ায় চোখ ফেরাতে পারেন না। রেখার বিভিন্ন ছবির মধ্যে ১৯৮১ সালে তাঁর অভিনীত 'উমরাও জান' আজও চর্চিত দর্শক মহলে। 

 

 

এই ছবির শুটিংয়ের সময় লখনউ একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। অভিনেতা ফারুক শেখ মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে অনেক অজানা তথ্য সামনে এনেছেন। তিনি জানান, ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন রেখার অনুরাগীরা বিশাল ভিড় করেছিলেন।

 


তাঁদের মধ্যে কিছু লোক আগ্নেয়াস্ত্র নিয়েও উপস্থিত হয়, যা পুরো ইউনিটের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। পরিচালক মুজাফফর আলী তারকা এবং কলাকুশলীদের নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ফারুক শেখ বলেন, "পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল কেউ গুলি চালাতে পারে।" 

 

 

অভিনেতা আরও জানান, শুটিং লোকেশনটি ছিল একটি ছোট ঘর। যেখানে রেখা, ফারুক এবং ক্যামেরাম্যান ছাড়া আর কারওর দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এদিকে, ফ্লোরের বাইরে অনুরাগীদের আচরণে ভয়াবহতা সৃষ্টি হয়েছিল। যার ফলে বাইরেও বেরনো যাচ্ছিল না। এই পরিস্থিতির মধ্যেও পেশাদারিত্বের সঙ্গে শুটিং চালিয়ে গিয়েছিলেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া