মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ এপ্রিল ২০২৫ ১৭ : ৫৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা, ওপার বাংলার মিশেলে এক অন্যধারার গল্প ফুটে উঠছে জি বাংলার ধারাবাহিক ‘পুবের ময়না’য়। পর্দায় রোদ্দুর আর ময়নার খুনসুটিতে ভরা গল্প দারুণ জমে উঠেছে।
ইতিমধ্যেই রোদ্দুর-ময়নার মাঝে এসে হাজির গুঞ্জা। রোদ্দুরের প্রাক্তন প্রেমিকা সে। কিন্তু বর্তমানে ময়নার থেকে রোদ্দুরকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে সে। এদিকে গুঞ্জাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠছে ময়না।
নানাভাবে ময়নাকে ফাঁসানোর পরিকল্পনা করছে গুঞ্জা। কিন্তু নিজের বুদ্ধির জোরে কিছুতেই গুঞ্জার পাতা ফাঁদে পা দিচ্ছে না ময়না। যদিও গুঞ্জা ছাড়াও ময়নার বিরুদ্ধে ষড়যন্ত্র করার লোক কম নেই। কিন্তু রোদ্দুরকে পাশে নিয়ে সমস্ত বিপদ কাটিয়ে বেরিয়ে আসে ময়না। নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে সে। পড়াশোনাকে হাতিয়ার করে এগিয়ে চলে ওপার বাংলার মেয়ে ময়না।
এই ধারাবাহিক ঘিরে গত বছরের শেষে এসেছিল মন খারাপের খবর। শোনা গিয়েছিল, শেষ হচ্ছে এই মেগা। তবে নতুন বছরের শুরুতেই খেলা ঘুরিয়ে দিয়েছিল 'রোদ্দুর-ময়না'। শেষ দিনের শুটিং হয়ে গেলেও আবারও নতুন করে শুরু হয়েছিল ধারাবাহিক।
তবে এবার শেষ হচ্ছে 'রোদ্দুর ময়না'র পথ চলা। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই হবে শেষদিনের শুটিংও। এবার আর দর্শকের চাহিদার কথা মাথায় রেখে নতুন শুরুর সম্ভবনা নেই। শুটিং শেষ হলেও এখনই সম্প্রচার বন্ধ হচ্ছে না এই ধারাবাহিকের। জানা যাচ্ছে, দর্শক আরও কিছুদিন দেখতে পাবেন 'রোদ্দুর-ময়না'র জুটিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি