মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ০০ : ২৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মিঠুন চক্রবর্তীর মতো তারকার ছেলে হলেও জীবনটা সিনেমার মতো চলেনি অভিনেতা মিমো চক্রবর্তীর। তবু একটা সময় বলিউড সুপারস্টার সলমন খানের ভালবাসা আর সাহস জুগিয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমো জানালেন সে কথা।
সালটা ২০০৭। বলিউডে অভিষেকের আগে সলমন খান তাঁর ছবি ‘পার্টনার’-এর সঙ্গে মিঠুন-পুত্রের প্রথম ছবি ‘জিমি’র ট্রেলার চালানোর ব্যবস্থা করেছিলেন মিমো চক্রবর্তীর জন্য। মিমোর প্রথম ছবির নাম ‘জিমি’ রাখা হয়েছিল সলমনের ছোট ভাই সোহেল খানের পরামর্শেই। হলভর্তি দর্শক যখন ‘জিমি’র ঝলক দেখে হাততালি-সিটিও দিচ্ছিল, মিমোর মনে হয়েছিল—সব পেয়ে গেছেন, তিনি সফল। কিন্তু ছবিমুক্তির দিনেই নেমে এল ঝড়। ছবিটা একদম চলল না, ফোন বন্ধ। নতুন কোনও ছবির প্রস্তাবও এল না। এরপর প্রায় এক বছর বাড়ির মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন মিমো। কোথাও বেরোতেন না। গুমরে থাকতেন। সেই কঠিন সময় তাঁকে ভরসা দিয়েছিলেন তাঁর 'সলমন ভাই'।
এরপর যে কয়েকটি ছবিতে মিমো অভিনয় করলেন, একের পর এক সব ফ্লপ। আরও নিজেকে গুটিয়ে নিলেন মিঠুন-পুত্র। হঠাৎ একদিন ‘সুলতান’ ছবির সেটে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন সলমন। উদ্দেশ্য ছিল মিমোকে চাঙ্গা করানোর। আশা না হারিয়ে ফেলার কথা বলার জন্য। মিমো সেই ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন। সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে এক সহকারী পরিচালককে ডেকে পাশে বসা মিমোর দিকে ইঙ্গিত করে সলমন বলে উঠেছিলেন- “এই যে, নিজের কাজটা করতে খুব কষ্ট হচ্ছে তো? আর এদিকে দেখো, ওকে দ্যাখো...ও নিজেকে যে প্রমাণ করবে সেই সুযোগটাই বেচারা পাচ্ছে না।” কথাগুলো আজও ভোলেননি মিমো। এরপর সলমন তাঁকে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দিয়ে জানিয়েছিলেন, তিনি মিমোর পাশে রয়েছেন। সুযোগ আসবেই।
সলমনের পাশাপাশি অভিষেক বচ্চনও মিমোকে বলেছিলেন, “নিজের উপর বিশ্বাস রাখো, অন্য কারও কথায় কান দিও না।” যদিও মিমোর কেরিয়ার বলিউডে কখনওই স্বপ্নমতো চলেনি, কিন্তু তাঁর এই সফর হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প— সাফল্য না এলেও, সাহসটা কখনও হারাননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি