শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Zoya Akhtar s ZNMD sequel: Hrithik Roshan drops a hint

বিনোদন | বন্ধুত্ব, ভয়ের মুখোমুখির সঙ্গে মুক্তির খোঁজ— আসছে জিন্দেগি না মিলেগি দোবারা ২? হৃতিকের কথায় তোলপাড় নেটপাড়া!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ২৩ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে উত্তেজনার পারদ ফের চড়ছে! যদিও এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি, তবে হৃতিক রোশন সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের কল্পনায় রং লাগাতে শুরু করে দিয়েছে। হৃতিক রোশন নিজে ইঙ্গিত দিয়েছেন—হয়তো আসছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল!

 

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ শুধু একটা সিনেমা নয়—এটা একটা অনুভূতি। রোড-ট্রিপ, বন্ধুত্ব আর নিজের ভয়কে জয় করার গল্প এই ছবিকে এনে দেয় কাল্ট স্ট্যাটাস। আর এবার, ছবির ১৪ বছর পূর্তির মুখে দাঁড়িয়ে, হৃতিক রোশনের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আশা জাগাচ্ছে—হয়তো ফিরছে সেই স্বপ্নের সফর! সম্প্রতি, আমেরিকার আটলান্টায় এক অনুষ্ঠানে হাজির হয়ে  হৃতিক বললেন, “আমার মন বলছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ হবেই, কবে হবে জানি না, কিন্তু হবে।” আর এতেই সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লাগার জোগাড়। ভক্তদের কাছে এটা শুধুই নস্ট্যালজিয়া নয়—এ একরকম আশ্বাস, পছন্দের ছবি ফিরে আসছে।

 


জোয়া আখতার পরিচালিত এই ছবিতে হৃতিক, ফারহান আখতার ও অভয় দেওল ছিলেন তিন বন্ধুর ভূমিকায়, যারা স্পেনে এক রোড ট্রিপে বেরিয়ে নিজেদের নতুন করে খুঁজে পায়, তাঁদের মধ্যে বন্ধুত্বেরও নয়া পোক্ত সমীকরণ তৈরি হয়। ক্যাটরিনা কইফ ও কাল্কি কোয়েচলিনের চরিত্রও ছিল গল্পে গুরুত্বপূর্ণ ও আবেগপ্রবণ মোচড়। ফারহান আগেই বলেছিলেন, “জিন্দেগি না মিলেগি দোবারা ২ আমরা সবাই চাই, তবে এই ছবি জোয়ার ব্রেনচাইল্ড—সবকিছু ওর উপর নির্ভর করছে।” অন্যদিকে হৃতিক এখন ব্যস্ত ‘ওয়ার ২’ এবং ‘কৃষ ৪’ নিয়ে—যেখানে তিনি শুধু নায়ক নন, নিজেই পরিচালক। তাই ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ এখনও শুধু জল্পনা হলেও, ভক্তদের প্রত্যাশা—এমন রোড-ট্রিপ আবার পর্দায় ফিরবে নতুন রূপে, নতুন গল্পে, পুরোনো আবেগে।

 

অন্যদিকে, হিন্দি ছবির দর্শককে ‘রোড ট্রিপ’ এর স্বাদে বুঁদ করে রাখার পরিকল্পনায় ফের একবার মেতে উঠেছিলেন ফারহান। বছর চারেক ঘোষণা করেছিলেন ‘জি লে জারা’র।  জানিয়েছিলেন, তিনিই হবেন এ ছবির পরিচালক এবং এই ‘রোড ট্রিপ’-এ গাড়ির স্টিয়ারিং থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাট-দের হাতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া