মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা! প্রচারের আলোয় থাকার জন্যই কি এমন কীর্তি করলেন সুদীপ-পৃথা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৫ ২২ : ৪১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: শনিবার টলিপাড়ায় ভেসে এসেছিল ভাঙনের আঁচ। খবর এসেছিল আলাদা হচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী পৃথা চক্রবর্তীর পথ। শনিবার বিকেল গড়াতেই সমাজমাধ্যমে লিখেছিলেন, "আমি ও সুদীপ মুখোপাধ্যায় বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছি। তবে সারাজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব।" 

 

 

তারপর থেকেই সমাজমাধ্যমে দম্পতিকে নিয়ে চর্চা শুরু হয়। সেই সময় তারকা জুটিকে খবরের সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। এবার রবিবার সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে সুদীপ জানান, তাঁর স্ত্রী রসিকতা করে পোস্টটি করেছিলেন। 

 


ওই ভিডিওয় অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, "পৃথা গতকাল রসিকতা করে আমাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একটি পোস্ট করে। আসলে চারদিকে বিবাহবিচ্ছেদের খবর। ওর মনে হয়েছিল, যদি এরকম কোনও খবর আমাদের নিয়ে হয়, তা হলে কী হবে! বিষয়টা ও খুব একটা ভেবে দেখেনি। বুঝতে পারেনি বিষয়টা নিয়ে আলোচনা শুরু হবে।"

 


এখনও পর্যন্ত সুদীপের ভিডিও প্রকাশ্যে আসার পর বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন কোনও মন্তব্য করেননি স্ত্রী পৃথা। তবে রবিবার বিকেলে সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করেন পৃথা। সেখানে তিনি হিন্দিতে যা লিখেছেন তার অর্থ হল, "যা দেখা যায়, সেটা সত্য না-ও হতে পারে। কিন্তু যা ঘটে তা দেখতে পাওয়া যায় না।" পৃথার ইঙ্গিতপূর্ণ পোস্টে জল আরও ঘোলা হয়েছে। বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁদের এইরকম রসিকতা মোটেই পছন্দ করেনি নেটপাড়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া