মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ২২ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: তাঁর নতুন ছবি ‘সিকান্দর’ বক্স অফিসে মোটেই ভাল ব্যবসা করেনি। এহেন আবহেই সলমন খানের অনুরাগীদের জন্য সুখবর! শোনা যাচ্ছে, একটি বড়সড় ছবির প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারে ‘ভাইজান’। কান পাতলেই শোনা যাচ্ছে সেই প্রজেক্টের নাম ‘বজরঙ্গি ভাইজান ২’!
সলমন খান নাকি চলতি সপ্তাহেই দেখা করেছেন বর্ষীয়ান ও জনপ্রিয় চিত্রনাট্যকার ভি. বিজয়েন্দ্র প্রসাদ-এর সঙ্গে। আর এই বৈঠক ঘিরেই উসকে উঠেছে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর গুঞ্জন। যদিও দুই পক্ষই এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—এই আলোচনার নেপথ্যে সেই বহু প্রতীক্ষিত ছবির সিক্যুয়েলের কথাই মূলত উঠে এসেছে।
প্রসঙ্গত, মূল ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্যও লিখেছিলেন বিজয়েন্দ্র প্রসাদ এবং বহু আগেই তিনি জানিয়েছিলেন যে ছবির সিক্যুয়েলের চিত্রনাট্যও তাঁর কাছে তৈরি—শুধু অপেক্ষা ছিল সলমন খানের সিলমোহরের। যদি সলমনের সঙ্গে নতুন করে তাঁর আলোচনার খবর সত্যি হয়, তাহলে ‘বজরঙ্গি ভাইজান ২’ তৈরির সবুজ সংকেত হয়তো এবার মিলতে পারে।
অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সলমন খান কয়েকদিন আগেই ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন। ওঁদের মধ্যে নতুন কিছু ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, যা খুব সম্ভবত ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য। এমনকি পরিচালক কবীর খান-কেও এই প্রজেক্টে যুক্ত করার সম্ভাবনা আছে। এখন বড় প্রশ্ন—কবীর খান কি ফিরবেন পরিচালকের আসনে? যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে শোনা যাচ্ছে, চিত্রনাট্য পাকা হলেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। ভক্তরা তো চাইবেনই, প্রথম ছবির মতো আবেগভরা পরিচালনার জাদু আবার দেখতে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ ছিল বক্স অফিস ব্লকবাস্টার। পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর দর্শকদের হৃদয় কেড়েছিল এক পাকিস্তানি শিশুকন্যাকে কীভাবে প্রায় ফাঁকা পকেটে তার দেশে ফিরিয়ে নিয়ে গেল সলমন অভিনীত চরিত্র পবন কুমার চতুর্বেদী। স্রেফ ভালবাসা ও স্নেহকে পুঁজি করে।
অনুরাগীদের আশা, যদি ‘বজরঙ্গী ভাইজান ২’ তৈরির খবর সত্যি হয় তবে এই ছবি হতে চলেছে এইমুহূর্তে সলমনের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি