শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Monks  Mountains and  Madness: Kartik s Darjeeling Detour Goes Viral

বিনোদন | সন্ন্যাসীদের সঙ্গে ‘বাবা কনফারেন্স’ থেকে জানালার পাশে এক টুকরো শান্তি—দেখেছেন কার্তিকের পাহাড়ি দিনলিপি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ২০ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গ্যাংটক থেকে দার্জিলিং, পাহাড়ের কোলে ভক্তদের মন জয় করছেন কার্তিক আরিয়ান। কার্তিকের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে ঢুকলেই এখন দেখা যাবে হিমালয় ঘেঁষা একরাশ ছবি! গ্যাংটক থেকে দার্জিলিং—নতুন ছবির শ্যুটিংয়ের মাঝে পাহাড়ি হাওয়া গায়ে মেখে নিচ্ছেন অভিনেতা। তার সঙ্গে পাহাড়বাসীদের অকুণ্ঠ ভালবাসা-ও।

 

সম্প্রতি, ইনস্টাগ্রামে দার্জিলিংয়ে কাটানোর নানান মুহূর্তের ঝলক পোস্ট করেছেন কার্তিক। এদিন যেমন দেখা গেল, দার্জিলিংয়ের এক রেস্তরাঁয় বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে বসে হাসিমুখে আড্ডা দিচ্ছেন বলি-অভিনেতা। কখনও একজন সন্ন্যাসীর সঙ্গে নিজস্বী কখনও বা সারি দিয়ে বসে থাকা সন্ন্যাসীদের সঙ্গে অনাড়ম্বর ভঙ্গিমায় আড্ডা-আলোচনায় ব্যস্ত তিনি। শেষ ছবিতে জানালার ধারে বসে পাহাড়ের দৃশ্য দেখছেন—চোখেমুখে শান্তি ও আনন্দের ছোঁয়া স্পষ্ট। ছবির ক্যাপশনে মজা করে কার্তিক লিখেছেন, “বার্ষিক বাবা কনফারেন্স। দার্জিলিং”।

 

 

অন্যদিকে, গ্যাংটকেও জমজমাট ছিল কার্তিকের ভক্তসংবর্ধনা। ইনস্টাস্টোরিতে অভিনেতা শেয়ার করেছিলেন এক ভিডিও—রাস্তার ধারে দাঁড়িয়ে ভক্তরা নাচছে, চিৎকার করছে, ফোনে রেকর্ড করছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় ব্যান্ড 'কোল্ডপ্লে'র 'ভিভা লা ভিদা—আর ক্যাপশনে কার্তিক লিখেছিলেন - "গ্যাংটক, এত ভালবাসার জন্য ধন্যবাদ... মনে থাকবে চিরকাল।" বর্তমানে কার্তিক শ্যুট করছেন অনুরাগ বসুর সঙ্গে তাঁর পরবর্তী প্রজেক্টে। তার দরুণ এই গ্যাংটক-দার্জিলিংয়ে শ্যুট। যদিও ছবির নাম এবং গল্প এখনও গোপন, কিন্তু লোকেশন আর অভিনেতার লুকস দেখে ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছে ভক্তমহল।

 

প্রসঙ্গত, ২০২৬ সালের ভ্যালেন্টাইন উইক-এ আসছে কার্তিকের নতুন রোম্যান্টিক কমেডি—‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। প্রযোজনায় ধর্মা প্রোডাকশন, পরিচালনায় সমীর বিদ্বানস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া