শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ২০ : ০৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অস্কারজয়ী বিখ্যাত ও বিতর্কিত অভিনেতা উইল স্মিথ এবং দিলজিৎ দোসাঞ্জ—দু’জনকে একসঙ্গে ভাবাই কঠিন! অথচ তাঁরাই এবার একসঙ্গে জমিয়ে ভাংড়া নাচছে! শুধু তাই নয়, অস্কারজয়ী অভিনেতাকে যত্ন করে ভাংড়া নাচের নানান বাঙ্গি ও মুদ্রাও যত্ন করে শিখিয়ে দিতে দেখা গেল দিলজিতকে। সম্প্রতি এক ভিডিওয় ধরা পড়ল এই দুই তারকার জমজমাট মুহূর্ত, যা নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর ভিডিওটিও জুটি বেঁধে পোস্ট করেছেন এই দু’জন - উইল স্মিথ এবং দিলজিৎ!
ভিডিওর শুরুতে দেখা যায় উইল স্মিথ তাঁর ফোনে দিলজিতের ছবি দেখাচ্ছেন। তার পরেই দু’জনে এক ফ্রেমে—একদিকে নীল ট্র্যাকস্যুটে হলিউডের স্টাইল আইকন, অন্যদিকে সাদা কুর্তা আর কমলা পাগড়িতে পাঞ্জাবি সুপারস্টার। আর তারপরেই আসল চমক—দিলজিতের জনপ্রিয় গান ‘কেস’-এর সুরের তালে তালে উইল স্মিথ নাচতে শুরু করলেন ভাঙড়া! বিট দ্রুত হতেই হলিউড তারকার স্টেপ, পাঞ্জাবি ঢোলের সঙ্গে পুরো জমে গেল।
ভিডিওর ক্যাপশনে দিলজিত ইনস্টাগ্রামে লেখেন, “পাঞ্জাবি আ গয়ে ওয়ে! উইথ দ্য ওয়ান অ্যান্ড অনলি লিভিং লেজেন্ড @willsmith! কিং উইল স্মিথকে ভাঙড়া করতে দেখা যারপরনাই অনুপ্রেরণা দেয়!”
আর দুই তারকার ভক্তদের প্রতিক্রিয়া? “দুই প্রিয় তারকা একসঙ্গে—স্বপ্নের জুটি তো!”, “উইল স্মিথ আর আমাদের দিলজিৎ—এ দৃশ্য এককথায় কিং লেভেল-এর!”, নজর কেড়েছে এক নেটপাড়ার বাসিন্দার মজাদার মন্তব্য- “উইথ গড’স উইল, দোসাঞ্জওয়ালা উইথ উইল স্মিথ!” অভিনেত্রী রকুল প্রীত সিং-ও এই পোস্টের বার্তা বাক্সে মন্তব্য করতে ছাড়েননি।
অন্যদিকে, দিলজিৎ এখন পর পর প্রজেক্টে ব্যস্ত— জুনে মুক্তি পাচ্ছে ‘সর্দার জি ৩’,শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যেতে পারে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির-কে। এছাড়াও আসছে ‘পাঞ্জাব ৯৫’, যা মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিং খালরা-র জীবনী অবলম্বনে তৈরি। এর সঙ্গে তালিকায় রয়েছে ‘বর্ডার ২’। যে ছবিতে দিলজিৎ দোসাঞ্জকে দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ানদের সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি